News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে পথ অবরোধে জনদুর্ভোগ চরমে, সিট্যু নেতাদের নিয়ন্ত্রণে নেই গাড়ির মালিক ও চালকরা
Image

খোয়াইয়ে পথ অবরোধে জনদুর্ভোগ চরমে, সিট্যু নেতাদের নিয়ন্ত্রণে নেই গাড়ির মালিক ও চালকরা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ জুন৷৷ বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ’র নেতৃত্বদের কমান্ড শোনছেন না যান চালকরা৷

খোয়াইয়ে অটো গাড়ি চালকদের পথ অবরোধ৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

পরিবহণ ব্যবসার ক্ষেত্রে একের পর এক জটিল পরিস্থিতিতে নেতৃত্বের কাছ থেকে তেমন কোন ইতিবাচক সাড়া মিলছে না৷ পরিবহণ ব্যবসায় মার খাচ্ছেন গাড়ির মালিক ও চালকরা৷ তার ওপর রয়েছে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করার ক্ষেত্রে প্রশাসনিক প্রতিবন্ধকতা৷ একপ্রকার দিশেহারা অবস্থায় রয়েছেন পরিবহণ ব্যবসায় যুক্ত মোটার শ্রমিকরা৷ এই পরিস্থিতিতে সিআইটিইউ নেতৃত্বদের বিরুদ্ধে যে বিদ্রোহী হয়ে উঠছেন গাড়ির মালিক ও চালকরা তা সামনে এল খোয়াইয়ে৷ একই সঙ্গে বামপন্থী এই শ্রমিক সংগঠনের মধ্যে যে ফাটল ধরাতে পেরেছে বিরোধীতা তাও সনাক্ত হয়ে গিয়েছে৷
শনিবার খোয়াই শহরে বেলা ১১ট থেকে বিকেল চারটা পর্যন্ত শহরের ১৯টি সড়ক ও গলিপথ অবরোধ করল বিভিন্ন গাড়ীর চালকরা৷ কৈলাসহর, কমলপুর, তেলিয়ামুড়া সহ বিভিন্ন স্থানের বাড়ী যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয় যান চালকরা৷ এ ধরনের আন্দোলন মেনে নিতে পারেনি খোয়াইয়ের জনগণ৷ এই ঘটনা প্রশাসন এবং শ্রমিক সংগঠনের দূর্বলতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন জনগণ৷ শ্রমিক সংগঠনের খোয়াই জেলা সম্পাদক নির্মল বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ধরনের রাস্তা অবরোধকে সিআইটিইউ সমর্থন করে না৷ তবে অধিক পরিমানে গাড়ির চালকদের জরিমানা করা হয় তাও মেনে নেওয়া যায় না৷ তাঁকে প্রশ্ণ করা হয় যে রাস্তা অবরোধ প্রত্যাহার করতে ব্যর্থ শ্রমিক সংগঠন৷ তবে কি ধরা যায় যে শ্রমিক সংগঠন ব্যর্থ৷ সরাসরি কোন উত্তর না দিলেও তিনি ঘুরিয়ে মেনে নেন যে বিরোধী শিবিরের একটি চক্রান্ত কাজ করছে৷
এদিকে, শনিবার বসেছিল খোয়াইয়ে লোক আদালত৷ কয়েকশ চালক আজ উপস্থিত ছিল এবং জরিমানা বাবদ দশ শতাংশ দিতে রাজী হয় তারা৷ যদিও লোক আদালত তা মানতে নারাজ৷ বরং লোক আদালত থেকে ষাট শতাংশ জরিমানা মিটিয়ে দেওয়ার কথা জানানো হয়৷ এরপরই চালকরা তা না মেনে আন্দোলনে শামিল হন৷ মহকুমা শাসক ও পুলিশ প্রশাসন বারবার অনুরোধ করে যে আগামী ১৯ জুন আবার আলোচনার মাধ্যমে কোন সুরাহা করা যায় কি না তা দেখা হবে৷ কিন্তু, আন্দোলনকারীরা তা মানতে নারাজ৷ এরপরই সিআইটিইউর খোয়াইয়ের নেতৃত্বরা ময়দানে নামেন৷ কিছু শ্রমিক অবরোধ আন্দোলন থেকে সরে দাঁড়ালেও সিংহভাগ শ্রমিক আন্দোলন অব্যাহত রাখেন৷ অথচ আচমকা এই রাস্তা অবরোধ আন্দোলনের ফলে দূরপাল্লার যাত্রীসহ প্রবীণ নাগরিক ও শিশুরা পর্যন্ত রেহাই পায়নি৷ শেষ পর্যন্ত শনিবার বিকাল চারটা নাগাদ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়৷ কিন্তু, খোয়াইয়ে ক্রমাগত যে কোন ইস্যুতে রাস্তা অবরোধ একটা ট্রেডিশানে পরিণত হয়ে যাওয়াকে ভাল চোখে দেখছেন না খোয়াইবাসী৷ পাশাপাশি যেখানে খোয়াইয়ের সিআইটিইউ তথা সিট্যু নেতারা একাধিপত্য বজায় রেখেছিল সেখানে বিরোধী শক্তি সক্রিয় হয়ে সংগঠনে ফাটল ধরিয়ে দিয়েছে৷ এই বিষয়টি এখন শাসক দলকে নতুন করে ভাবতে বাধ্য করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top