News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়স্থিত বিজেপির জেলা ওবিসি মোর্চার কমিটি গঠন
Image

বিশালগড়স্থিত বিজেপির জেলা ওবিসি মোর্চার কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ জুন৷৷ রবিবার বিকাল চারটায় বিশালগড়স্থিত বিজেপির জেলা কার্যালয়ে বিভিন্ন মন্ডল থেকে কার্যকর্তাদের নিয়ে ওবিসি মোর্চার কমিটি গঠন করেছে৷  সেখানে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চা  ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা প্রফুল্ল দেবনাথ, জেলা প্রভারী ওবিসি মোর্চা জগদীশ পাল, সিপাহিজলা জেলা বিজেপি সভাপতি, জেলা প্রভারী রাজীব ভট্টাচার্য এবং  বিভিন্ন মন্ডলের মোর্চা সভাপতিগণ৷  রবিবার সাংগঠনিক শক্তিকে মজবুত করার লক্ষ্যে এবং দীর্ঘদিন  ধরে ওবিসি সম্প্রদায়ভুক্ত  জনগণের উন্নয়নের জন্য   বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷  ২০ জনের ওবিসি মোর্চার সংগঠনের কমিটি তৈরি করা হয়েছে৷  পুরাতন  কমিটি ভেঙ্গে নতুন কমিটি  তৈরি করা হয়েছে৷ ওবিসি মোর্চার সভাপতি পদে রয়েছেন বিশালগড় মন্ডলের বরুণ কর্মকার, সহ সভাপতি পদে রয়েছেন দীপক দেবনাথ কমলাসাগর মন্ডলের৷ তাছাড়া রয়েছেন সম্পাদক স্বদেশ দত্ত, সাধারণ সম্পাদক  স্বপন দেবনাথ বেবং গঠন ও আলোচনাসভা কোষাধ্যক্ষ পদে তাপস ঘোষ ও বাকি ১০ জন সদস্য হিসাবে কমিটি গঠিত হয়েছে৷ প্রয়োজনে  সংগঠনের স্বার্থে কমিটি পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে৷ বিজেপি ওবিসি মোর্চা সংগঠনের সভাপতি  অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন— সবকা সাথ স বকা বিকাশ অর্থাৎ সকলের সাথে সকলের উন্নয়নকে  বাস্তবািিয়ত করার আরেক ঐতিহাসিক  পদক্ষেপ যার মাধ্যমে  সমাজে পিছিয়ে পরা (ওবিসি)  মানুষের প্রতি ন্যায় করা আমাদের সংগঠনের  মূল লক্ষ্য৷ তবে ২৯ শে মার্চ ২০১৭ তারিখে সরকারিভাবে কেন্দ্রীয় সরকার ঘোষণা  করেছিলেন নরেন্দ্র মোদিজি৷  সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে সমাজে যারা পিছিয়ে রয়েছে বেসরকারি হিসাবের নিরিখে ৪২ শতাংশ এই ঘোষণার মাধ্যমে পিছিয়ে পরা মানুষের ব্যাপক উন্নয়ন ঘটানো হবে আগামীদিনে আমাদের বিজেপি ওবিসি মোর্চার মূল লক্ষ্য৷  রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হবে যাতে রাজ্যে ওবিসি সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে সংরক্ষণ চালু করে নয়তো আগামীদিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top