News Flash

  • Home
  • Uncategorized
  • সেটটপ বক্স কেলেঙ্কারীর বিরুদ্ধে জেলা শাসকের কাছে ডেপুটেশন
Image

সেটটপ বক্স কেলেঙ্কারীর বিরুদ্ধে জেলা শাসকের কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ ক্যাবল সম্প্রচার ব্যবস্থার সেটটপ বক্স নিয়ে দুর্নীতির প্রতিবাদে সরব বিজেপি সদর জেলা যুব মোর্চা৷ আজ শহরজুরে বিক্ষোভ মিছিল করে পশ্চিম জেলা শাসক কার্যালয় সামনে জড়ো হয়৷ সেটটপ বক্স কেলেঙ্কারীর বিরুদ্ধে জেলা শাসকের মধ্যস্থতা চেয়ে ডেপুটেশনে মিলিত হয় যুব মোর্চার সদর জেলা সভাপতি সুকান্ত ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল৷ প্রদেশ বিজেপি মুখপাত্র অশোক সিনহা সেটটপ বক্স দূর্নীতির জন্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন৷ প্রায় ৮০ শতাংশ মানুষ ক্যাবল টিভি দেখতে পারছে না৷ শাসক দল দুর্নীতি, স্বজন পোষণ জনসম্মুখে বৈদ্যুতিন প্রচার মাধ্যমে বাধা দিতে কৃত্তিম সংকট সৃষ্টি করছে বলেও সুর চড়ান শ্রীসিনহা৷ জেলা প্রশাসনের কোন তদ্বিরতা নেই৷ ১৮০০ টাকার উপর বিক্রি হচ্ছে সেটটপ বক্স৷ ক্যাবল সম্প্রচার জেলা শাসকের আত্ততাধীন৷ মানুষকে বোকা বানিয়ে মানিকবাবুদের ভ্রষ্টাচারে সেটটপ বক্স কেলেঙ্কারীর বিরুদ্ধ যুব মোর্চার হয়ে দৃঢ় অবস্থান তুলে ধরেন তিনি৷ অভিযোগ, জেলা শাসকের কার্যালয় থেকে কেবলমাত্র নোটিশ জারি করা হয়েছে৷ আগরতলা দূরদর্শন কেন্দ্রটি বর্তমানে লাল ক্যাডারদের দলীয় সংস্থায় পরিনত হয়েছে অভিযোগ করেন অশোক বাবু৷ সদর জেলা যুব মোর্চার দাবীর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সেটটপ বক্স কেলেঙ্কারীর মধ্যমনি সৃষ্টি ক্যাবলের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে আইনানুগ ব্যবস্থার দাবী জানান যুব মোর্চার সদর জেলা সভাপতির হয়ে অশোক বাবু৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top