News Flash

  • Home
  • Uncategorized
  • রেগা নিয়ে গরিবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আচ্ছে দিনের সরকার ঃ মুখ্যমন্ত্রী
Image

রেগা নিয়ে গরিবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আচ্ছে দিনের সরকার ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২ জুন৷৷ রেগা নিয়ে গরিবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আচ্ছে দিনের সরকার৷ শুক্রবার কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন অনুষ্ঠানে এইভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
মুখ্যমন্ত্রী বলেন, গত ৫ বছরে আমাদের রাজ্য এম জি এন রেগায় দেশের মধ্যে প্রথম হয়েছে এবং গত বছর দ্বিতীয় হয়েছে৷ তা সত্ত্বেও এবার আমাদের রাজ্যে মাত্র ৪২ শ্রমদিবসের কাজ দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার৷ রেগার কাজের মাধ্যমে গ্রামের গরিব অংশের জনগণ কিছুটা বাঁচার উপায় পেয়েছিল৷ সেখানেও আঘাত এনে গরিবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আচ্ছে দিনের সরকার৷ নানা কৌশলে রেগার কাজ বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে৷
তিনি বলেন, যে কোন দেশ বা রাজ্যের উন্নয়নের চাবিকাঠি হল শান্তি – সম্প্রীতি ও সহাবস্থান৷ শান্তি না থাকলে উন্নয়নও কখনো সম্ভব নয়৷ আমাদের রাজ্যে শান্তি – সম্প্রীতি ঐক্য রয়েছে বলেই শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সকল বিষয়েই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মানুষকে সুচিকিৎসা প্রদানে দায়বদ্ধভাবে কাজ করছে৷ মানুষ হাসপাতালে আসলে যাতে সঠিক পরিষেবা গ্রহণ করতে পারে তার জন্য চিকিৎসকরা সহ সকল স্বাস্থ্যকর্মীকে মানবিকভাবে দৃষ্টিভঙ্গী নিয়ে পরিষেবা প্রদান করতে হবে৷ কারণ চিকিৎসার জন্যই মানুষ হাসপাতালে আসেন৷ যারা ভগবান বিশ্বাস করেন তারা মনে করেন ডাক্তাররা হলেন ভগবানের মতো৷ কারণ তারা মানুষকে মৃত্যুর মুখ থোঁকে বাঁচিয়ে তুলতে পারেন৷ তাই চিকিৎসকগণকে এই বিষয়টিকে ভাবনায় রেখেই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করতে হবে৷ এটা করতে পারলেই এই ধরণের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাড়ীর সুফল ভোগ করা যাবে৷ তিনি বলেন, ডাক্তাররা চান না কোনো মানুষ মারা যাক৷ এটা তাদের শিক্ষার মধ্যে পড়েন৷ তারা মৃত্যু পথযাত্রী রোগীকে সাধ্যমত সেবা প্রদান করে সুস্থ করে তুলতে চান৷ হাসপাতালে সুচিকিৎসা দেওয়ার পরও দেখা যায় অনেক সময় কোনো কোনো রোগী মারা যায়৷ এটা প্রাকৃতিক নিয়ম মনে করে মেনে নিত হবে৷ কিন্তু দেখা যায় কোন কোন সময় রোগী মারা গেলে তার আত্মীয় স্বজনরা ডাক্তাররা সহ চিকিৎসাকর্মীদের দৈহিক ভাবে লাঞ্ছনা করেন৷ এটা কিন্তু কাম্য নয়৷ আমাদের ডাক্তারা সহ সকলের উপর বিশ্বাস রাখতে হবে এবং তাদেরকে শান্তিপূর্ণভাবে পরিষেবা প্রদানের জন্য সহযোগিতা করতে হবে৷ কাঞ্চনপুর মহকুমাবাসীরা এটা উপলব্দি করে ডাক্তার সহ সকল চিকিৎসাকর্মীর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করবেন বলে মুখ্যমন্ত্রী বিশ্বাস রাখেন৷
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের ৭০ থেকে ৭৭ ভাগ মানুষ এখনও দু’বেলা পেট ভরে খেতে পারেন না৷ আয় উপার্জন কম৷ তাছাড়া, জিনিসপত্রের দামও আকাশছোঁয়া৷ আমরা বর্তমান কেন্দ্রীয় সরকারের নিকট দাবি করেছি সাধারণ মানুষের দু’বেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা করতে, এর জন্য রেশনের মাধ্যমে চাল সহ নিত্যপ্রয়োজনীয় ১৩-১৪ টি দ্রব্য সরবরাহ করতে৷ কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এর উল্টো পথেই হাঁটছে৷ আগে রেশনে মাথাপিছু ৭ কেজি করে চাল দেওয়া হতো৷ কিন্তু বর্তমানে তা কমিয়ে মাথাপিছু ৫ কেজি করেছে৷ আমরা এর প্রতিবাদ করে দাবি করেছি রেশনে মাথাপিছু ১০ কেজি করে চাল সরবরাহ করতে৷ কিন্তু কেন্দ্রীয় সরকার এই দাবি পূরণ না করে গরিবদের পেটে আঘাত করার চেষ্টা করছে৷ শুধু তাই নয়, রেশনের মাধ্যমে চিনি সরবরাহও বন্ধ করে দিয়েছে৷ এই ভাবে আস্তে আস্তে পুরো রেশন ব্যবস্থাটাকেই বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচেছ৷ এছাড়াও রেশনে কেরোসিন সরবরাহও বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করছে৷
তিনি বলেন, সারা দেশে ধর্মীয় বিভাজনের নামে সাম্প্রদায়িক হাঙ্গামার পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে৷ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে৷ দলিত অংশের মানুষদের নির্বিচারে আক্রমণ করা হচ্ছে৷ কে কী খাবে, কে কী শিখবে এটাও তারা ঠিক করে দিচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যেও একটি সাম্প্রদায়িক দল ধর্ম-বর্ণভেদ মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে৷ উপজাতি অংশের যুবকদের আলাদা রাজ্য গঠনের দাবীর পিছনে এরা মদত জোগাচ্ছে৷ এর বিরুদ্ধে জাতি উপজাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষকে লড়াই আন্দোলন চালাতে হবে৷ রাজ্যে অশান্তির পরিবেশ যাতে সৃষ্টি না হতে পারে সেই জন্য সব অংশের মানুষকে সব সময় চোখ কান খোলা রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top