News Flash

  • Home
  • Uncategorized
  • দল থকে সাসপেন্ড সিপিআইএমের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, গঠিত তদন্ত কমিটি
Image

দল থকে সাসপেন্ড সিপিআইএমের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, গঠিত তদন্ত কমিটি

কলকাতা, ২ জুন (হিঃস)৷৷ ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে একাধিক অভিযোগ ওঠার জেরে তিনমাসের জন্য দল থেকে সাসপেন্ড

সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷

হলেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার সিপিএম রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানালেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ দলীয় সূত্রে খবর, ঋতব্রতর বিলাসহুল জীবনযাপন নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে দলের তরফে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ তদন্ত কমিটিজ্রেত রয়েছেন সাংসদ মহঃ সেলিম, মদন ঘোষ এবং মৃদুল দে৷ আগামী ২ আগস্টের মধ্যে রিপোর্ট দিতে বলা হল তদন্ত কমিটিকে৷ রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন ঋতব্রত৷ এদিন এমনটাই দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচাযের ঘনিষ্ঠ সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জীবনযাত্রাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অভিযোগ ওঠে৷ যারফলে দলকেও এক সময়ে অস্বস্তিতে পড়তে হয়৷ তবে আলিমুদ্দিন থেকে এবিষয়ে কোনও মন্তব্য করা না হলেও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় উঠতে শুরু করেছে৷ এর আগেও নিজের ফেসবুক পেজে বিতর্কিত ছবি পোস্ট করাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েন সিপিএম এই সাংসদ৷ দলের টাকায় বাবুগিরি করার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে৷ সূত্রের খবর, রাজ্য সম্পাদকমন্ডলীর বৈঠকে আলোচিত হয়, ঋতব্রত যে কাজ করেছেন, তত্রা পার্টি লাইনের বাইরে৷ তাঁর আচরণকে পার্টি কোনওভাবেই সমর্থন করে না৷ কেন তিনি ওই ধরনের কাজ করেছেন, তার জবাব তাঁকে দিতে হবে৷ ঋতব্রতের বিলাসবহুল জীবনযাপন ও বেশ কিছু দলবিরোধী কাজকর্ম নিয়ে ইদানীংকালে জেলাগুলো থেকেও একাধিক অভিযোগ এসেছে৷ ঋতব্রত ব্যবহার নিয়েও আলিমুদ্দিনে একাধিক অভিযোগ জমা পড়েছে৷
ঘটনার সূত্রপাত, চলতি বছরের শুরুতে ম্যাচ দেখতে গিয়ে বড় বিতর্ক জড়িয়ে পড়েন সিপিএম সাংসদ৷ যা নিয়ে তোলপাড়া সোশ্যাল মিডিয়ার৷ যার কেন্দ্রীয় চরিত্রে রাজ্যসভার সিপিএম সাংসদ এবং তরুণ সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ গত ১২ ফেব্রুয়ারি শিলিগুড়িতে ইস্ট বেঙ্গল-মোহনবাগান খেলা দেখতে গিয়ে ঋতব্রতর তোলা একটি ছবিকে ঘিরে বিতর্ক দেখা দেয়৷ সেই ছবিতেই ফেসবুকে কমেন্ট করেন এক বক্তি৷ ঋতব্রতর পকেটে থাকা কলম এবং হাতে থাকা ঘড়ি নিয়ে ফেসবুক পোস্টে প্রশ্ণ তোলা হয়৷ ফেসবুকে ওই ব্যক্তি প্রশ্ণ তোলেন, সিপিএমের একজন হোলটাইম সদস্য হওয়া সত্ত্বেও কীভাবে এত দামি ঘড়ি, কলম ব্যবহার করেন এই সিপিএম সাংসদ৷ দাবি করা হয়, ঋতব্রতর হাতের ঘড়িটির দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা৷ আর যে স্মার্টফোনের সাহায্যে ওই ঘড়িটি, সেটি অ্যাপেলর৷ শেই স্মার্টফোনের দাম অন্তর্ত আরও পঞ্চাশ হাজার টাকা৷ ঋতব্রতর পকেটে থাকা জার্মান ব্র্যান্ডের কলমটির দামও তিরিশ হাজার টাকার বেশি বলে দাবি করেন ওই ব্যক্তি৷ যদিও পাটির নিয়ম অনুযায়ী সাংসদ হিসেবে নিজের বেতনের পুরো অর্থটাই দলকে দিয়ে দেওয়ার কথা৷ দল থেকে তিনি যে ভাতা পান, সেই টাকায় এমন ব্যববহুল ঘড়ি, কলম ঋতব্রত কীভাবে ব্যবহার করেন, তা নিয়ে প্রশ্ণ তোলেন ওই ব্যক্তি৷ অভিযোগ, যে ব্যক্তি ফেসবুকে এই মন্তব্য করেন, তাঁর উপরে খেপে গিয়ে তাঁর অফিসের এইচআর বিভাগের এক আধিকারিককে ই-মেল করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি নিজেকে রাজ্যসভার সাংসদ হিসেবে পরিচয় দিয়ে ফেসবুকে তাঁর আয়েড উৎস নিয়ে প্রশ্ণ তোলা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানান৷ এমনকি সোশ্যাল মিডিয়ার তাঁর বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করায় দিল্লির থানায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলেও ঋতব্রত হুঁশিয়ারি গিয়েছেন বলে অভিযোগ৷ এই ঘটনার পর ঋতব্রতর বিরুদ্ধে দলের অন্দরে ক্ষোভের চোরাস্রোত তৈরি হয়৷ বাধ্য হয়ে দলের পক্ষ থেকে নেতাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে সিপিএম৷ দলের ফেসবুক ফতোয়াকে পাত্তা দিয়ে একের পর এক ছবি ও দলের একাংশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তিনি৷ সিপিএম নেতাদের একাংশের অভিযোগ, সাংসদের বিরুদ্ধে সম্প্রতি দিল্লিতে মহিলা সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে৷ আলিমুদ্দিনের সিপিএমের রাজ্য দফতরে দলের ইমেজ ভেঙে সাংসদের জীবনযাত্রার মান নিয়েও ক্ষোভ জমাছিল৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top