News Flash

  • Home
  • Uncategorized
  • মাছ ধরার জাল, ছাগল পালনের টাকা গিলে খাচ্ছেন শাসক দলের মহিলা প্রধান
Image

মাছ ধরার জাল, ছাগল পালনের টাকা গিলে খাচ্ছেন শাসক দলের মহিলা প্রধান

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩১ মে৷৷ সরকারি অর্থ লুটেপুটে খাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের এক প্রধানের বিরুদ্ধে৷ দীর্ঘদিন আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করা এবং সরকার অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠল খোদ প্রধানের বিরুদ্ধে৷ আর্থিক দুর্নীতি জন সমক্ষে প্রকাশ হতেই এলাকায় ছিঃ ছিঃ রব উঠেছে৷ ঘটনা চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত রামছড়া পঞ্চায়েতে৷ প্রধান রত্না মজুমদার শাসক দলের সক্রিয় কর্মী হওয়ার সুবাদে নেতারাও তার বিরুদ্ধে অভিযোগ পেয়েও কোন ব্যবস্থা গ্রহণ করছে না বলে এলাকাবাসীর অভিযোগ৷ খবরে জানা যায়, পঞ্চায়েত সমিতির মাধ্যমে এই পঞ্চায়েতের অধীন বসবাসকারী মৎস্যজীবিদের জন্য বেড়জাল বরাদ্ধ হয়৷ প্রধান রত্না মজুমদার এলাকার মৎস্যজীবীদের না জানিয়ে নিজের ছেলে, দেওর, ছেলের শ্বশুর ও ছেলের কাকা শ্বশুড়ের নাম দিয়ে কাউকে না জানিয়ে বেড়জাল নিয়ে আসে৷ যার বাজারমূল্য ৪২,৫০০ টাকা৷ তাছাড়া পি আর ডি এ ফান্ডে এলাকার গরীবদের জন্য ছাগল পালনের ঋণ আসে৷ সেই ঋণের টাকাও আত্মসাৎ করে বলে অভিযোগ৷ ভুয়ো নাম দিয়ে সুবিধাগুলি হাসিল করা হয়৷ গত মাসে মাখন লাল সরকারের নামে ঋণ তোলা হয়৷ অথচ এই নামে কেউ নেই বলে অভিযোগ৷ পঞ্চায়েত প্রধানের এই সব দুর্নীতিগুলি তথা প্রমান সহকারে চড়িলাম ব্লক যুব কংগ্রেসের সভাপতি সুমন দেবনাথের নেতৃত্বে গত শনিবার চড়িলাম ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাসের নিকট ডেপুটেশন দেয়৷ সুমনবাবু বিডিও-র কাছে অভিযোগ করেন প্রধান রত্না মজুমদার কাউকে না জানিয়ে ৪২,৫০০ টাকার বেড়জাল দক্ষিণ চড়িলামের এক মৎস্যজীবী নরেন্দ্র দাসের নিকট বিক্রি করে দেয়৷ বিডিও যুব কংগ্রেসের প্রতিনিধিদের তদন্ত করার আশ্বাস দেয় বলে জানা যায়৷ তবে প্রধানের এই দূর্নীতির তথ্য বেড়িয়ে আসতেই শাসক দলের কর্মী ও নেতারা ধামাচাপা দেওয়ার জন্য উঠে পরে লেগেছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top