News Flash

  • Home
  • Uncategorized
  • বিসিসিআই-এর প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন রামচন্দ্র গুহ
Image

বিসিসিআই-এর প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন রামচন্দ্র গুহ

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): বিসিসিআই-এর প্রশাসনিক ব্যবস্থার তদারকির দায়িত্বে থাকা অ্যাডমিনিস্ট্রেটার কমিটি (সিওএ) থেকে ইস্তফা দিলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ| সুপ্রিম কোর্টকে রামচন্দ্র গুহ জানিয়েছেন, গত ২৮ মে তিনি চেয়ারম্যান অফ দ্য কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার (সিওএ)-র চেয়ারম্যান বিনোদ রাই-এর কাছে ইস্তফা পত্র জমা দিয়েছেন| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন রামচন্দ্র গুহ|
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড লোধা প্যানেলের প্রস্তাব মানতে অগ্রাহ্য করলে, চলতি বছরের জানুয়ারি মাসে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার নিযুক্ত করে সর্বোচ্চ আদালত| সুপ্রিম কোর্ট নিযুক্ত চার সদস্যের কমিটিতে রামচন্দ্র গুহ ছিলেন অন্যতম সদস্য| অচমকা তাঁর ইস্তফা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন|
৩০ জানুয়ারি বোর্ড পরিচালনায় প্রশাসকদের কমিটি নিযুক্ত করে সুপ্রিম কোর্ট| ডায়না এডুলজি, বিক্রম লিমায়ে, বিনোদ রাই ও রামচন্দ্র গুহকে নিয়ে এই কমিটি গঠন করা হয়| তখন বলা হয়েছিল যতদিন না আর এম লোধার সুপারিশগুলি মানা হচ্ছে ততদিন অন্তবর্তীকালীন এই বোর্ড পরিচালনা করবে| কমিটির দায়িত্ব থেকে মুক্তি চেয়ে শীর্ষ আদালতের অনুমতি চেয়েছেন রামচন্দ্র গুহ|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top