News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক গুরুতর পাঁচজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক গুরুতর পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/ তেলিয়ামুড়া, ২৯ মে৷৷ মিনি ট্রাক ও বাইকের মুখোমুখী সংঘর্ষে মৃত্যু হয়েছে বাইক চালকের৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটা নাগাদ আর কে পুর থানার অধীন উদয়পুরের পেরাতিয়া এলাকায়৷ নিহত ব্যক্তির নাম অনন্ত হরি জমাতিয়া৷ বয়স পঞ্চাশ৷ বাড়ি বীরগঞ্জের গোমাকুবাড়িতে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, টিআর-০১-জে-১৫৬ নম্বরের একটি মিনি ট্রাক গর্জি থেকে উদয়পুর যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসছিল টিআর-০১-এ- ৯৮৮০ নম্বরের একটি বাইক৷ বাইক ও মিনি ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয় পেরাতিয়া এলাকায়৷ তাতে বাইক থেকে ছিটকে পড়ে যায় চালক অনন্ত হরি জমাতিয়া৷ তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশও৷ মৃতদেহ নিয়ে যাওয়া হয় টেপানিয়াস্থিত ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ আটক করা হয়েছে বাইক ও মিনি ট্রাকটি৷ তবে মিনি ট্রাকের চালক দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷
এদিকে, পাহাড়ে যান দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন শ্রমিক৷ বর্তমানে দুইজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷ বর্তমানে তারা হাসপাতালে ভর্তি৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুইটা নাগাদ আঠারমুড়া পাহাড়ের বিলাইকাং এলাকায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, এদিন বিলাইকাং এলাকায় রাস্তা সংস্কারের কাজে নিযুক্ত শ্রমিকরা একটি ট্রিপার ট্রাকে করে কাজের স্থলে যাচ্ছিল৷ কিছু দূর যাওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে যায়৷ তাতে পাঁচজন শ্রমিক আহত হন৷ তাদের মধ্যে নকুল দেববর্মা (২২) এবং বিরন দেববর্মা (২৪) গুরুতরভাবে আহত হন৷ বর্তমানে দু’জনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে৷ এদিকে, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করেছে৷ এই ব্যাপারে একটি মামলা নিয়েছে পুলিশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top