News Flash

  • Home
  • Uncategorized
  • তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ করায় গ্রেপ্তার চল্লিশোর্দ্ধ ব্যক্তি
Image

তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ করায় গ্রেপ্তার চল্লিশোর্দ্ধ ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ মে৷৷ তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হয়েছে চল্লিশোর্দ্ধ এক ব্যক্তিকে৷ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে খোয়াই থানার অধীন সমতল পদ্মবিল এলাকায়৷ স্থানীয় জনগণ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এই ঘটনায় খোয়াই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ (২) এবং পক্সো আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক৷
সংবাদে প্রকাশ, সমতল পদ্মবিল এলাকার বাসিন্দা রামধন দাস (৪৪)৷ বাড়ির সামরে রাস্তায় তিনি কাজ করছিলেন৷ এমন সময় প্রতিবেশী বাড়ির তিন বছরের এক শিশুকন্যা খেলছিল রাস্তার পাশেই৷ ঐ শিশুকন্যাকে খেলার ছলে বাড়ির কাছে জঙ্গলে নিয়ে যায় রামধন দাস৷ সেখানে নিয়ে গিয়ে তিন বছরের শিশুকন্যার উপর পাশবিক লালসা চরিতার্থ করে রামধন দাস৷ শিশুটির চিৎকার শুনে ঠাকুরমা ঐ জঙ্গলে ছুটে যান৷ সেখানে গিয়ে নগ্ণ অবস্থায় শিশুকন্যাকে নিয়ে আসেন৷ সেখানে অপ্রকৃতস্থ অবস্থায় পাওয়া যায় রামধন দাসকে৷ ঠাকুরমা সঙ্গে সঙ্গে সেখানে আশেপাশে উপস্থিত লোকজনকে বিষয়টি জানান৷ জঘন্য এই কাজের সাথে যুক্ত থাকার ঘটনায় রামধন দাসকে উত্তেজিত জনতা পাকড়াও করে বেধরক মারধর করে৷ পরে খবর দেওয়া হয় খোয়াই থানায়৷ পুলিশ গিয়ে ক্ষুব্ধ জনতার হাত থেকে রামধন দাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ শিশুকন্যার ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে৷ একজন মাঝবয়সী ব্যক্তি তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকায় ছিঃ ছিঃ রব পড়েছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top