News Flash

  • Home
  • Uncategorized
  • মালিগাঁওয়ে ভাড়াটে মহিলার নগ্ন লাশ, খুনের ধারণা
Image

মালিগাঁওয়ে ভাড়াটে মহিলার নগ্ন লাশ, খুনের ধারণা

গুয়াহাটি, ২৮ মে, (হি.স.) : গুয়াহাটির জালুকবাড়ি থানার অন্তর্গত মালিগাঁওয়ের কামাখ্যা গেট লাগোয়া নার্সারি এলাকার নবারুণনগরে রহস্যজনকভাবে জনৈক মহিলার নগ্ন লাশ তাঁর ভাড়া ঘর থেকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে ভাড়াটে মহিলার নগ্ন লাশ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর গতকাল শেষ রাতেই পেয়েছিল পুলিশ। সঙ্গে সঙ্গে জালুকবাড়ির ওসি এবং সিআইডি অফিসার দলবল নিয়ে ঘটনাস্থলে এসে লাশটির প্রাথমিক তদন্ত করেন। এরপর আজ সকালে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
মহিলাকে প্রথমে ধর্ষণ এবং পরে খুন করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। তবে এ ব্যাপারে এখনই কিছুই জানাতে অক্ষমতা প্রকাশ করলেও পারিপার্শ্বিক অবস্থা দেখে ঘটনাটি খুনজনিত বলে সন্দেহ করছেন তদন্তকারী পুলিশ অফিসার। মৃতদেহের কয়েকটি অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত সঠিক কোনও মন্তব্য দিতে চাচ্ছেন না অফিসার। তবে এ ঘটনার পিছনে কেবল লুটপাট নয় অন্য কিছুর সন্দেহ করছে সিআইডি পুলিশ। তবে অন্য কিছু কী হতে পারে তা এখনও খোলসা করতে রাজি নয় পুলিশ সূত্রটি।
নিহতকে জনৈক মিতালি ডেকা (৩৫) বলে শনাক্ত করা হয়েছে। তিনি তাঁর দুই মেয়েকে নিয়ে এই ভাড়া বাড়িতে থাকতেন। কিন্তু গতকাল রাতে তিনি একাই ছিলেন তাঁর ঘরে। ঘরে একাকীত্বের সুযোগ নিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে বলে স্থানীয়দের দাবি।
এদিকে, এ ঘটনার খবর গতকাল শেষ রাতের দিকে পুলিশের কানে গিয়েছিল। সিআইডি পুলিশ এসে ঘটনার বিবরণ নিয়ে রিপোর্ট তৈরি করেন। এর পর রাত পোহালে সকালের দিকে মিতালির মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top