News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিধানসভায় উত্তপ্ত বাক্য বিনিময়
Image

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিধানসভায় উত্তপ্ত বাক্য বিনিময়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়ম নিয়ে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় তীব্র হই হট্টগোল এবং বাদানুবাদ হয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে না পেরে অধ্যক্ষকে সময়ের আগেই প্রশ্ণোত্তর পর্ব শেষ করে দিতে হয়৷ প্রশ্ণোত্তর পর্বে বিধায়ক রতনলাল নাথের উত্থাপিত বিষয়ের উত্তরে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপকদের ১ লক্ষ ৩০ হাজার করে দেওয়া হচ্ছে কিন্তু তিনটি কিস্তিতে এই অর্থ দেওয়া হয়৷ এই প্রকল্পে রাজ্য সরকার মাত্র ১০ শতাংশ অর্থ দিয়ে থাকে৷ আর বাকি ৯০ শতাংশ অর্থ দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার৷
এরপর অতিরিক্ত প্রশ্ণে রতনলাল নাথ জানান, ঘর প্রাপকদের কাছ থেকে প্রথম কিস্তির টাকা আসর পরই ১৮,৪৬০ টাকা বিডিও একাউন্টে কেটে নেওয়া হয়৷ টিন দেওয়ার নাম করে এভাবে অর্থ কেটে নেওয়া হচ্ছে৷ যা কোনওভাবেই আইন সঙ্গত নয় এবং কেন্দ্রীয় নির্দেশীকার পরিপন্থী৷
বিভাগীয় মন্ত্রী বলেন, এই ব্যবস্থা বাধ্যতামূলক নয়৷ রাজ্য সরকার ঘর প্রাপকদের ভাল টিন দেওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে৷ কিন্তু এতে সন্তুষ্ট হতে পারেননি বিরোধী দলের সদস্যরা৷ রতনলাল নাথ ছাড়াও গোপাল রায়, সুদীপ রায় বর্মন এবং বিশ্ববন্ধু সেন এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন৷ বিরোধী দলের বিধায়করা এই ইস্যুতে অধ্যক্ষের রুলিং এর দাবীতে ওয়েলে ছুটে এবং শ্লোগান দিতে থাকেন৷ পরে বাধ্য হয়ে উপাধ্যক্ষ প্রশ্ণোত্তর পর্ব শেষ হওয়ার দশ মিনিট আগেই এই পর্বের শেষ বলে ঘোষণা করে দেন৷ এ ধরনের ঘোষণা অসঙ্গত বলে বিরোধী দলের সদস্যরা তীব্র আপত্তি করতে থাকে৷

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top