News Flash

  • Home
  • Uncategorized
  • নিন্দা প্রস্তাব নিয়ে উত্তাল বিধানসভা, দফায় দফায় মুলতুবি
Image

নিন্দা প্রস্তাব নিয়ে উত্তাল বিধানসভা, দফায় দফায় মুলতুবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ আনোয়ারা ইস্যুতে তৃণমূল ছাত্র পরিষদের মুখ্যমন্ত্রীকে পথ আটকে দেওয়ার ঘটনায় বিধানসভায় ট্রেজারি বেঞ্চের নিন্দা প্রস্তাবকে ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠে বিধানসভা৷ বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনের অন্তিম দিনে বিরোধীদের দফাওয়ারি বিক্ষোভের মুখে উপাধ্যক্ষ দুইবার সভা মুলতুবি ঘোষণা করেন৷ পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী বিধানসভায় বলেন, তৃণমূল ছাত্র পরিষদের মুখ্যমন্ত্রীর পথ আটকানো সংসদীয় রাজনীতিতে এধরনের ঘৃণ্য কাজে মেনে নেওয়া যায় না৷ পাল্টা তৃণমূল কংগ্রেস বিধায়ক আশীষ কুমার সাহা বলেন, বিধানসভার বাইরে কোন ঘটনা বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা অসাংবিধানিক৷ কংগ্রেস বিধায়ক জানতে চান, কোন আইনে নিন্দা প্রস্তাব আনা হয়েছে৷ এদিন সরকারী মুখ্য সচেতক বাসুদেব মজুমদার নিন্দা প্রস্তাবটি আনেন৷ উপাধ্যক্ষ তা মঞ্জুর করেন৷
এদিন বিধানসভায় শূণ্যকালে সরকারী মুখ্যসচেতক বাসুদেব মজুমদার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তৃণমূল ছাত্র পরিষদের পথ আটকানোর ঘটনায় নিন্দা প্রস্তাব আনেন৷ তাতে তেলেবেগুনে জ্বলে উঠেন বিরোধীরা৷ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একজোটে নিন্দা প্রস্তাব প্রত্যাহারের দাবি জানায়৷ কিন্তু, উপাধ্যক্ষ বিরোধীদের দাবি মানতে সম্মত হননি৷ তাতে, বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ তখন উপাধ্যক্ষ পরবর্তী কার্যসূচী শুরু করতে চেষ্টা করেন, কিন্তু বিরোধীদের তুমুল হৈহট্টগোলের মধ্যে সভা পরিচালনা করা তাঁর পক্ষে সম্ভব হয়ে উঠেনি৷ ফলে, উপাধ্যক্ষ ১৫ মিনিটের জন্য সভা মুলতুবি ঘোষণা করেন৷
পুণরায় সভা শুরু হলে উপাধ্যক্ষ জানান, জনস্বার্থে আনা দুটি নোটিশের জবাব মুখ্যমন্ত্রীর দেওয়ার কথা ছিল৷ কিন্তু, সভায় থাকতে পারছেন না তাই মুখ্যমন্ত্রীর বদলে পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী নোটিশের জবাব দেবেন৷ কংগ্রেস বিধায়ক গোপাল রায় তখন জানতে চান, কোন আইনে নিন্দা প্রস্তাব আনা হয়েছে৷ সাথে তৃণমূল কংগ্রেস বিধায়ক আশীষ কুমার সাহা যোগ করেন, বিধানসভার বাইরে কোন ঘটনায় বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হয়েছে, তা সম্পূর্ণ অসাংবিধানিক৷ তাঁরা নিন্দা প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান৷ কিন্তু, উপাধ্যক্ষ বিরোধীদের দাবি মেনে নেননি৷ ফলে, বিরোধীরা পুণরায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ তাঁরা উপাধ্যক্ষের বিরুদ্ধে শ্লোগান দিতে শুরু করেন৷ তাঁদের দাবি, এবিষয়ে বিরোধীদের কথা শুনতে হবে৷ তখন উপাধ্যক্ষ বিরোধীদের কথা বলার সুযোগ দেন৷
তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ তখন জানতে চান, রাজ্যে গণতন্ত্র বলে কিছু আছে কি৷ একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বিক্ষোভ প্রদর্শন করেছে, সেটা কি অগণতান্ত্রিক? তিনি বলেন, মুখ্যমন্ত্রীর যখন পথ আটকানো হয়েছিল তখন পুলিশের দায়িত্ব ছিল তাঁকে যাওয়ার রাস্তা করে দেওয়ার জন্য৷ তিনি উপাধ্যক্ষের কাছে জানতে চান, কোন ধারায় প্রস্তাবটি আনা হয়েছে৷ কংগ্রেস বিধায়ক গোপাল রায়ও সুদীপবাবুর সাথে আলোচনায় যোগ দেন৷ শ্রীরায় বলেন, নিন্দা প্রস্তাব আনা হয়েছে ঠিক আছে, কিন্তু এই প্রস্তাবের উপর আলোচনা হওয়া উচিৎ ছিল৷ তিনি জানতে চান কোন আইনে প্রস্তাব অনুমোদন করা হয়েছে৷ উপাধ্যক্ষ তখন জানিয়ে দেন, তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন ভাল বুঝেই করেছেন৷ পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী তখন বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় আসছিলেন৷ কিন্তু তাঁকে গেইটে আটকে দেওয়া হয়৷ যারা এই কাজ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক৷ তিনি কটাক্ষের সুরে বলেন, বিজেপিকে খুশী করার জন্যই এই কাজ সংগঠিত করা হয়েছে৷ তাতে ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা৷ বিরোধীদের বিক্ষোভে আবারও উত্তপ্ত হয়ে উঠে সভা৷ তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ উপাধ্যক্ষ তখন তাঁদের চেয়ারে ফিরে যাবার অনুরোধ জানান৷ বিরোধীরা চেয়ারে ফিরে গেলেও নিন্দা প্রস্তাব প্রত্যাহারের দাবিতে অনঢ় থাকেন৷ কিন্তু, উপাধ্যক্ষ তার সিদ্ধান্ত পাল্টাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন৷ এরই মাঝে স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স বিল বিধানসভায় অনুমোদিত হয় এবং জনস্বার্থে আনা দুটি নোটিশের জবাব পেশ করে দেন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী৷ উপাধ্যক্ষ নিন্দা প্রস্তাব প্রত্যাহার করছেন না দেখে বিরোধীরা পুণরায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ গোপাল রায়, সুদীপ রায় বর্মণ, আশীষ কুমার সাহা, বিশ্ববন্ধু সেন এবং রতন লাল নাথ বিধানসভার সচিবের টেবিলের উপর উঠে বিক্ষোভ দেখান৷ প্রচন্ড হৈ হট্টগোলের মধ্যে উপাধ্যক্ষ প্রথমার্ধের সভা মুলতুবি ঘোষণা করে দেন৷

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top