News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলের চীন সীমান্তে মিলেছে বিধ্বস্ত সুখই-৩০-র, প্রতিকূল আবহাওয়া, শুরু হয়নি উদ্ধার অভিযান
Image

অরুণাচলের চীন সীমান্তে মিলেছে বিধ্বস্ত সুখই-৩০-র, প্রতিকূল আবহাওয়া, শুরু হয়নি উদ্ধার অভিযান

গুয়াহাটি, ২৬ মে, (হি.স.) : সন্ধান মিলেছে নিখোঁজ সুখই সু-৩০ যুদ্ধবিমানের। ভারত-চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের দউলাসাং এলাকার ঘন জঙ্গলে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই তথ্য দিয়ে তেজপুরে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট কর্নেল সম্বিৎ ঘোষ ‘হিন্দুস্তান সমাচার’কে জানান, বায়ুসেনার শালিনিবাড়ি (তেজপুর) বিমানঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অরুণাচল প্রদেশের ভারত-চীন সীমান্তবর্তী দউলাঙের পাহাড়ি ঘন জঙ্গলে সুখই-৩০ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে। এখান থেকেই যুদ্ধবিমানটির সঙ্গে রাডার মারফত রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে প্রতিকূল আবহাওয়ার দরুন উদ্ধার অভিযান এখনও শুরু করা সম্ভবপর হচ্ছে না। এক প্রশ্নের জবাবে বিমানের দুই পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে শংকা ব্যক্ত করেছেন মুখপাত্র লেফটেনান্ট কর্নেল।
৩০০০ কিলোমিটার বেগী যুদ্ধবিমানখানা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে না-অন্য কিছু, তা নিয়ে ঘণীভূত হচ্ছিল শঙ্কা। কেউ কেউ তাকে ভারত-চীন সীমান্তে পড়তে পারে বলে মনে করলেও পড়শি দেশ তা সরাসরি নস্যাৎ করে দিয়েছিল। উল্লেখ্য, তেজপুর সেনাবাহিনীর বিমানঘাঁটিটি চীন সীমান্ত থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ অসমের শোণিতপুর জেলার তেজপুরের শালিনিবাড়ি বায়ুসেনা বিমানঘাঁটি থেকে দুই পাইলটকে নিয়ে রুটিন মহড়ায় আকাশে উড়েছিল সুখই-৩০ যুদ্ধবিমানটি। ঘণ্টাখানেক সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু বেলা প্রায় সাড়ে এগারোটার পর থেকে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় রাডারের। শেষ সম্পর্ক হয়েছিল শোণিতপুর ও লখিমপুরের সীমান্তবর্তী নারাইনপুরের বরডুবিয়া এলাকায়। তবে এর অবস্থান ধরা পড়েছিল ভারত-চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের দউলাসাং এলাকায়। জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট কর্নেল সম্বিৎ ঘোষ।
নিখোঁজ সুখই-৩০-এর সন্ধানে সম্ভাব্য জায়গাগুলিতে তালাশি অভিযান জোরদার করেছিল বায়ুসেনার সি-১৩০ বিমান এবং চেতক হেলিকপ্টার-সহ তাঁদের চার, ভারতীয় পদাতিক সেনাবাহিনীর নয়, এসএসবি, আইটিবিপি, সিআরপিএফ জওয়ানদের পাশাপাশি অসামরিক বিভাগের ১৬টি দল। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট এলাকার স্থানীয় মানুষজন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top