নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ ভাড়াটিয়া পরিবারের সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে৷ এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করছে না৷ পুলিশের এহেন ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূল ছাত্র পরিষদ মঙ্গলবার পূর্ব আগরতলা মহিলা থানায় ধর্ণা ও ডেপুটেশন দিয়েছে৷
সংবাদে প্রকাশ, শহরের ইন্দ্রনগর এলাকার বাসিন্দা শ্যামল সাহার বাড়িতে ভাড়াটিয়া থাকেন একটি পরিবার৷ ঐ পরিবারের সাত বছরের এক শিশুকন্যাকে বাড়ির মালিক নিজ বাড়িতেই ধর্ষণ করেছেন বলে অভিযোগ৷ ঘটনাটি ঘটে ২০ মে৷ এই ব্যাপারে শিশুটির অভিভাবক পূর্ব আগরতলা মহিলা থানায় একটি মামলা দায়ের করেন৷ পুলিশ মামলা নিলেও অভিযুক্ত শ্যামল সাহাকে গ্রেপ্তার করছে না৷ তাই তৃণমূল ছাত্র পরিষদ মঙ্গলবার পূর্ব আগরতলা মহিলা থানায় ধর্ণা দিয়েছে৷ সেই সাথে থানার ভারপ্রাপ্ত অফিসারের সাথে ডেপুটেশনে মিলিত হয়ে অভিযুক্ত শ্যামল সাহাকে গ্রেপ্তারের দাবী জানিয়েছে৷

শিশুকন্যা ধর্ষিতা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবীতে থানায় ডেপুটেশন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















