News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলার উপর হামলার প্রতিবাদে বিশালগড়ে জাতীয় সড়ক অবরোধ
Image

মহিলার উপর হামলার প্রতিবাদে বিশালগড়ে জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৩ মে৷৷ বিশালগড় থানার অন্তর্গত জাঙ্গালিয়া এলাকার গৃহবধূ তথা বিজেপির কর্মী রত্না দাসের

নারী নেত্রীর উপর হামলার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার অবরোধ৷ ছবি নিজস্ব৷

উপর হামলার প্রতিবাদে বিশালগড় বিজেপি মহিলা মোর্চা বিশালগড় থানা ঘেরাও এবং আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে৷ এই সড়ক অবরোধে নেতৃত্ব দেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী রোবিয়া বেগম৷ এছাড়া ছিলেন মহিলা মোর্চার বিজেপির মহকুমার সভানেত্রী রুমা সাহা৷ সংবাদে প্রকাশ, শাসক দলের কর্মী রতন দাস নামে এক দুসৃকতি বদ উদ্দেশ্যে রত্না দাসের উপর হামলা করে বলে অভিযোগ৷ বিশালগড় মহিলা থানায় এই ঘটনা নিয়ে বিজেপির মহিলা মোর্চা মঙ্গলবার সকাল দশটায় প্রথমে ডেপুটেশান দিতে আসে৷ পরে হঠাৎ আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে৷ এই রাস্তা অবরোধের ফলে যানজট বিরাট সমস্যার সৃষ্টি হয়৷ অন্যদিকে সুকল কলেজে যাওয়ার ছাত্র ছাত্রীদের ভীষণ অসুবিধার পড়তে হয়৷ দীর্ঘ দেড় ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে৷ যাত্রীদের চলাচলে বড়ই সমস্যায় পড়তে হয়েছে৷ এই ঘটনা নিয়ে গাড়ি চালক থেকে শুরু করে সুকল কলেজের ছাত্র ছাত্রীরা ও যাত্রীদের মধ্যে বিরক্তি ভাবের সৃষ্টি হয়েছে৷ ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক প্রবির পাল৷ সেখান থেকে দশ জনের প্রতিনিধি দল বিশালগড় থানায় ডেপুটেশন দেয়৷ পুলিশ আধিকারিক প্রবির পাল দুসৃকতিকারি রতন দাসকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবে বলে বিজেপির মহিলা মোর্চাকে আশ্বাস দেয়৷ আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top