News Flash

  • Home
  • Uncategorized
  • এলিট টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করল লিভারপুলও ম্যান সিটি
Image

এলিট টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করল লিভারপুলও ম্যান সিটি

লন্ডন, ২২ মে (হি.স.) : চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পেল লিভারপুল| মিডলসবরোকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপের এলিট টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করল তাঁরা| লিভারপুলের পাশাপাশি যোগ্যতা অর্জন করেছে পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটিও| প্রিমিয়ার লিগ খেতাব আগেই নিশ্চিত করেছিল চেলসি| আর দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামও ছিল ধরা ছোঁয়ার বাইরে| তাই চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য শেষ স্থানের জন্য লড়াইয়ে নেমে ছিল তিন ক্লাব| লিভারপুল, ম্যান সিটি ও আর্সেনাল| তাই শেষ ম্যাচ সবার কাছেই গুরুত্বপূর্ণ ছিল| অ্যানফিল্ডে বরোকে ৩-০ হারায় দ্য রেডস| মার্সিসাইডের দলের পক্ষে গোলগুলো করেন ভিনালডাম, কুটিনহো ও লালানা| এই জয়ের পর তাঁদের পয়েন্ট দাঁড়াল ৭৬| প্রিমিয়ার লিগ তারা শেষ করল চতুর্থস্থানে| অন্যদিকে অ্যাওয়ে ম্যাচ খেললেও ওয়ার্টফোর্ডকে ৫-০ হারায় ম্যান সিটি | প্রথমার্ধেই চার গোলে এগিয়ে গিয়ে জয় অনেকটা নিশ্চিত করে ফেলে গুয়ার্দিওয়ালার দল| আর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেজয় অব্যাহত রাখে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top