লখিমপুর খেরি (উত্তর প্রদেশ), ২২ মে (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃতু্য হল তিন শিশুর| সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লখিমপুর খেরি জেলার পারসেহরা ৱুজুর্গ গ্রামে| মৃত তিন শিশুর নাম হল, সাবিনা (৫), শিমরান (৫) এবং মুহাররম (৮)| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার সকালে পারসেহরা ৱুজুর্গ গ্রামে মাটির দেওয়ালের পাশে খেলা করছিল সাবিনা, শিমরান এবং মুহাররম| সেই সময় রশিদ নামে এক জন দোকানদার মাটির দেওয়ালের পাশে কাঠের কাঠামো রাখেন| মুহূর্তের মধ্যে মাটির দেওয়াল ভেঙে পড়লে মৃতু্য হয় তিন শিশুর|
তিন শিশুর মৃতদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ| সাত সকালে এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পারসেহরা ৱুজুর্গ গ্রামে|

উত্তর প্রদেশে মাটির দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃতু্য
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















