News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাফিক পুলিশের ভুল সিগন্যালে দূর্ঘটনায় মরণাপন্ন রিক্সা শ্রমিক
Image

ট্রাফিক পুলিশের ভুল সিগন্যালে দূর্ঘটনায় মরণাপন্ন রিক্সা শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ মে৷৷ ট্রাফিক পুলিশের ভুল সিগন্যালের দরুন মরাণপন্ন এক রিক্সা শ্রমিক৷ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার রাত নয়টা নাগাদ তেলিয়ামুড়া থানার অধীন জাতীয় সড়কের নেতাজীনগর এলাকায়৷ গুরুতর জখম রিক্সা শ্রমিকের নাম সুকুমার মোদক৷ বর্তমানে তিনি আগরতলায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ তার অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷
সংবাদে প্রকাশ, সারাদিনের কায়িক পরিশ্রমের পর সুকুমার মোদক রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ রাত তখন নয়টা৷ নেতাজীনগর এলাকায় পৌঁছতেই সেখানে পোস্টে কর্মরত ট্রাফিক কনস্টেবল যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন৷ ঐ ট্রাফিক কনস্টেবল হঠাৎ একটি ভুল সিগন্যাল দেন৷ তাতেই বিপত্তি৷ এএস-১১-বিসি- ৯১০৯ নম্বরের একটি ট্রাকের সাথে ঐ রিস্কার মুখোমুখী সংঘর্ষ হয়৷ রিক্সা শ্রমিক সুকুমার মোদক রিক্সা নিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন৷ তাকে সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ এদিকে, পুলিশ ও স্থানীয় জনগণ গাড়িটি আটক করেছে৷ প্রসঙ্গত, তেলিয়ামুড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে বহুবার অভিযোগ করা হয়েছে৷ কিন্তু, তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ব্যাপারে কোন হেলদোল নেই৷ তাই প্রায়শই ঘটে চলেছে দূর্ঘটনা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top