ঢাকা, ২০ মে (হি.স.): বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি-র নেত্রী খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কিছুই হাতে পেল না পুলিশ| ঘন্টা দুয়েক ধরে তল্লাশি শেষে গুলশান থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক (ওসি) আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের জানিয়েছেন, তেমন কিছুই পাওয়া যায়নি| এদিকে, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির প্রেক্ষিতে বিএনপি-র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, চেয়ারপার্সনকে হয়রাণি ও মানসিকভাবে বিপর্যস্ত করার লক্ষ্যেই এই তল্লাশি চালানো হয়েছে|
শনিবার সকাল ৭.৩০ মিনিট থেকে প্রায় ২ ঘন্টা ধরে ঢাকার অভিজাত গুলশান এলাকায় জিয়ার কার্যালয়ে তল্লাশি শুরু করে পুলিশ| আদালতের একটি সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে খালেদা জিয়ার কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কোনও কর্মকাণ্ড চলছে কি না, কিংবা কোনও ডকুমেন্ট রয়েছে কি না তা দেখতে এই তল্লাশি চালানো হয়| তবে ঘন্টা দুয়েক ধরে তল্লাশি চালিয়ে তেমন কিছুই হাতে পায়নি পুলিশ|
এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুই দিন আগে খালেদার এই কার্যালয়ে এক ট্রাক সন্দেহজনক বই আনার খবর পাওয়া গিয়েছিল| সেই বইকে ঘিরে সন্দেহ হয় পুলিশের|

ঘন্টা দুয়েকের তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি জিয়ার কার্যালয়ে : পুলিশ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















