News Flash

  • Home
  • Uncategorized
  • আজ শুরু সিপিএম রাজ্য কমিটির বৈঠক, আসছেন ইয়েচুরি ও কারাত
Image

আজ শুরু সিপিএম রাজ্য কমিটির বৈঠক, আসছেন ইয়েচুরি ও কারাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ শনিবার থেকে শুরু হচ্ছে সিপিআইএম -এর ত্রিপুরা রাজ্য কমিটির দুদিনের বৈঠক৷ এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ বৈঠকে যোগ দিতে রাজ্য আসছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত৷  পার্টির সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ১০টা থেকে দুদিনের এই বৈঠক শুরু হবে৷ বৈঠকে উপস্থিত থাকবেন সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাত৷ তাছাড়াও পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও রাজ্য কমিটির সকল সদস্যকে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে৷ জানাগেছে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী বছরের বিধানসভা নির্বাচনের নিরিখে পার্টির কার্যক্রম নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হবে৷ সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও বৈঠকে চুলচেরা বিশ্লেষণ হবে৷ পার্টি সূত্রে আরও জানাগেছে, পার্টির সর্বোচ্চ স্তরের দুই নেতা বৈঠকে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন৷ বৈঠকের শুরুতেই রাজ্য সম্পাদক বিজন ধর প্রস্তাব পেশ করবেন এবং সেই অনুযায়ী আলোচনা শুরু হবে৷ আগামী রবিবার পর্যন্ত এই বৈঠক চলার কথা রয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top