News Flash

  • Home
  • Uncategorized
  • বিপ্লব দেব দলীয় হাইকমান্ডের চাপের মুখে আবোল তাবোল বকছেন ঃ সুদীপ বর্মন
Image

বিপ্লব দেব দলীয় হাইকমান্ডের চাপের মুখে আবোল তাবোল বকছেন ঃ সুদীপ বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ বিজেপি রাজ্য সভাপতি দলীয় হাইকমান্ডের চাপের মুখে পড়েছেন৷ তাই তিনি আবোল তাবোল বকছেন৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ৩১ মে এর মধ্যে সমস্ত বিরোধী বিধায়কদের বিজেপিতে যোগ দেওয়ার চূড়ান্ত সময়সীমা ঘোষণা নিয়ে এইভাবে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন৷
এদিন তিনি বলেন, বিজেপি হাইকমান্ডের কাছে রাজ্য নেতৃত্বদের দূর্বলতা স্পষ্ট হয়ে গিয়েছে৷ তাঁরা উপলব্ধি করতে পেরেছেন রাজ্যের দূর্বল দলীয় নেতৃত্বদের দিয়ে কোন কিছুই সম্ভব নয়৷ বিজেপি সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহের রাজ্য সফরের পর বিজেপির গতিতে ভাটা পড়েছে৷ তিনি বুঝতে পেরেছেন যে নেতার কাধে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাঁর দ্বারা কোন কিছুই সম্ভব নয়৷ তাই হয়তো বিজেপি হাইকমান্ড বিপ্লব দেবকে চরম সময়সীমা বেঁধে দিয়েছেন৷ এজন্যই তিনিও বিরোধী বিধায়কদের উদ্দেশ্যে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চূড়ান্ত সময় সীমা ঘোষণা দিয়েছেন৷ সুদীপবাবু বলেন, কোনও রাজনৈতিক ব্যক্তি এই ধরনের কাজ করতে পারেন তা বড়ই হাস্যস্পদ৷ চাপের মুখে বিপ্লববাবু আবোল তাবোল বকতে শুরু করেছেন৷ সুদীপবাবু জানান, আজকের তারিখ পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কেউ তাঁদের সাথে যোগাযোগ করেনি৷ তিনি দাবি করেন, রাজ্যে বিজেপির দূর্বল নেতৃত্বদের দিয়ে যখন কোন কিছুই সম্ভব নয়, তখন বিজেপি হাইকমান্ড বুঝতে পারছে মহাজোটের প্রস্তাব কেন দেওয়া হয়েছে৷ তিনি জানান, তৃণমূল কংগ্রেস বাম বিরোধী ভোট ভাগ হতে দেবে না৷ এজন্য সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে দল৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কোন সম্ভাবনা নেই৷ তবে, সিপিএমের বিরুদ্ধে তাঁর দল ঐক্যবদ্ধ লড়াইয়ে আগ্রহী৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top