News Flash

  • Home
  • Uncategorized
  • বস্তারে সিআরপিএফ-এর গুলিতে খতম ১০-১৫ মাওবাদী
Image

বস্তারে সিআরপিএফ-এর গুলিতে খতম ১০-১৫ মাওবাদী

রায়পুর, ১৭ মে (হি.স.): ছত্তিশগড়ের বস্তারের দাঁন্তেওয়াড়া অঞ্চলে সিআরপিএফ-এর গুলিতে খতম হয়েছে ১০-১৫ জন মাওবাদী| মঙ্গলবার রাতে ছত্তিশগড় পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক জানিয়েছেন, সিআরপিএফ বাহিনী গভীর জঙ্গলে গিয়ে অপারেশন চালায়| গুলি লেগে বেশ কিছু লুকিয়ে থাকা মাওবাদীকে মাটিতে পড়ে যেতে দেখেন তাঁরা| তবে এখনও পর‌্যন্ত তাদের দেহ বা আগ্নেয়াস্ত্র দখলে নেওয়া যায়নি|
দান্তেওয়াড়ার ডিআইজি পি সুন্দররাজ জানিয়েছেন, বিজাপুরের বাসকুরা অঞ্চলে সিআরপিএফ, কোবরা, স্পেশাল টাস্ক ফোর্স এবং জেলা রিজার্ভ গ্রুপের যৌথ উদ্যোগে চলে অপারেশন| গত রবিবার সকাল থেকে মাওবাদীদের সঙ্গে সেনা ও নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই শুরু হয়| এই ঘটনায় আহত হয়েছে দুই জন জওয়ান| ১০-১৫ জন মাওবাদীকে খতম করতে সক্ষম হয়েছে সিআরপিএফ| আহত হয়েছে বহু মাওবাদী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top