News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসকে এড়িয়ে চালকদের প্রতি সহানুভুতি দেখিয়ে পরিবহণ আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার মানিক দে’র
Image

যান সন্ত্রাসকে এড়িয়ে চালকদের প্রতি সহানুভুতি দেখিয়ে পরিবহণ আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার মানিক দে’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ সস্তা সহানুভূতি রাজনীতির খেলায় বরাবরই বামেদের হাতিয়ার৷ তাই সারা দেশে

অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের সম্মেলনে বক্তব্য রাখেন পরিবহণ মন্ত্রী মানিক দে৷ ছবি নিজস্ব৷

প্রতিবছর দূর্ঘটনায় লক্ষাধিক মানুষের মৃত্যু হলেও কঠোর আইন এনে চালকদের শায়েস্তা করার উদ্যোগকে ঝাঝালো ভাষায় সমালোচনা করলেন সিট্যু রাজ্য সভাপতি তথা রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে৷ তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকার যে আইন আনতে চলেছে তাতে যান চালকরা পথে বসবেন৷ তিনবার ভুল করলেই আজীবনের জন্য লাইসেন্স বাতিল হয়ে যাবে৷ এক্ষেত্রে প্রশ্ণ উঠেছে, যাঁরা বারবার ভুল করবেন, বিনিময়ে দূর্ঘটনায় মানুষের প্রাণের বলি হবে, তবুও তাঁদের যান চালানোর অধিকার দেওয়ার যৌক্তিকতা কোথায়৷
শনিবার অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মানিক দে বলেন, মার্কিণ যুক্তরাষ্ট্রের অনুকরণে ভারত সরকার পরিবহন আইনে সংশোধনী এনেছে৷ লোকসভায় সেই সংশোধনী পাশ হয়েছে৷ কিন্তু রাজ্যসভায় গিয়ে তা আটকে গেছে৷ এই আইন কার্যকর হলে পরিবহন শ্রমিকরা পথে বসবেন, দাবি শ্রীদে’র৷ তিনি জানান, তিনবার ভুল করলে সেই যান চালকের লাইসেন্স আজীবনের জন্য বাতিল হয়ে যাবে৷ সাথে তিনি প্রশ্ণ ছঁুড়ে দেন, বিদেশের রাস্তাঘাটের সমতুল্য রাস্তা এদেশে নেই, তবুও তাঁদের আইন অনুকরণে এদেশের আইন সংশোধন করার যৌক্তিকতা কোথায়৷ তাঁর দাবি, দূর্ঘটনা থামাতে হলে আগে দেশের রাস্তাঘাট বিদেশের মতো করা হোক৷
শ্রীদে’র এই বক্তব্যকে ঘিরে উঠেছে প্রশ্ণ৷ বেশিরভাগ ক্ষেত্রেই দূর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে নিয়ন্ত্রনহীন যান চালানোকে৷ এরাজ্যের পুলিশ রিপোর্ট অনুযায়ী, ১০০ শতাংশ ক্ষেত্রে চালকের গাফিলতির কারণে বেঘোরে প্রাণ হারাচ্ছেন মানুষ৷ এক্ষেত্রে বারবার দাবি উঠেছে আইনের কঠোর শাসন৷ কারণ, দেশের দূর্বল পরিবহন আইনের কারণে দূর্ঘটনার পর যান চালকরা ফাঁকফোকর দিয়ে বেঁচে বেরিয়ে যান৷
এদিন তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনায় বলেন, পরিবহন শিল্পকে ধবংস করে দিতে প্রতিনিয়ত দাম বেড়ে চলেছে পেট্রোল, ডিজেল ও গ্যাসের৷ পেট্রোপণ্যের দাম ক্রমশ বাড়তে থাকলে এবং ভাড়া বৃদ্ধি না হলে পরিবহন শ্রমিকরা ক্ষতির মুখোমুখি হবেন৷ তিনি বলেন, কেন্দ্রের নীতির বিরুদ্ধে দুইবার ট্রেড ইউনিয়নগুলি সারা দেশে ধর্মঘট পালন করেছে৷ অথচ কেন্দ্রীয় সরকার তাদের নীতি বদলের কোন লক্ষণই দেখা যাচ্ছে না৷ তাই তিনি এদিনের সম্মেলনের মঞ্চ থেকে সকলকে একজোটে আন্দোলন জারি রাখার আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top