News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতের হস্তক্ষেপ ছাড়া রাজ্য প্রশাসনের কোন কাজ ঠিক মতো হচ্ছে না, দাবি কং লিগ্যাল সেলের
Image

আদালতের হস্তক্ষেপ ছাড়া রাজ্য প্রশাসনের কোন কাজ ঠিক মতো হচ্ছে না, দাবি কং লিগ্যাল সেলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ আদালতের হস্তক্ষেপ ছাড়া রাজ্য প্রশাসনের কোন কাজ ঠিক মতো হচ্ছে না৷ রাজ্য

শনিবার আগরতলায় কংগ্রেস লিগ্যাল সেল এবং হিউম্যান রাইটস শাখার একদিনের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷ নিজস্ব ছবি৷

চালাতে ব্যর্থ সরকার প্রতিনিয়ত আদালতে গিয়ে ল্যাজেগোবরে হচ্ছে৷ তা সত্বেও ঔদ্ধত্য রাজ্য সরকারের এতটাই বেড়ে গেছে যে আদালতের রায়ও তারা মানছে না৷ শনিবার কংগ্রেস লিগ্যাল সেল এবং হিউম্যান রাইটস শাখার সম্মেলনে এইভাবেই রাজ্য পরিচালনায় সরকারের ভূমিকায় বিদ্রুপ করেছেন সংগঠনের চেয়ারম্যান আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাস৷
এদিন তিনি বলেন, বামফ্রন্ট সরকার দূর্নীতিতে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছে৷ সরকারী অর্থের নয়ছয় করে দলীয় তহবিল বাড়ানো হচ্ছে৷ প্রতিটি ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ফুটে উঠছে৷ ফলে, আদালতকে তাতে হস্তক্ষেপ করতে হচ্ছে৷ উচ্চ আদালতে একাধিক মামলায় রাজ্য সরকারে মুখে চুনকালি মেখেছে৷ আদালত রাজ্য সরকারকে একাধিকবার বিভিন্ন মামলায় ভৎর্সনা করেছে৷ তা সত্বেও বামফ্রন্ট সরকারের সম্ভিত ফিরছে না৷ উপরোন্তু তারা প্রতিনিয়ত আদালত অবমাননা করে চলেছে৷ তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে৷ তাই, অধিকাংশ ক্ষেত্রে অপরাধজনিত ঘটনা ঘটলেও থানায় মামলা লিপিবদ্ধ হচ্ছে না৷ নারী নির্যাতন, খুন, সন্ত্রাস দিন দিন বেড়েই চলেছে৷ কিন্তু, পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে৷
এদিন তিনি বলেন, রাজ্যে ১৪ লক্ষ আমানতকারীর অর্থ লুঠ করে পালিয়েছে চিটফান্ড সংস্থাগুলি৷ এর পেছনেও রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদত ছিল বলে তাঁর অভিযোগ৷ এবিষয়ে তাঁর যুক্তি, রাজ্য সরকার চিটফান্ড কান্ডে তদন্তের জন্য সিবিআই দিতে ইচ্ছুক নয়৷ নামকাওয়াস্তে কয়েকটি মামলা সিবিআইকে দেওয়া হয়েছে৷ এথেকে স্পষ্ট যে, চিটফান্ড কান্ডে রাজ্য সরকার এবং শাসক দলও ফেঁসে যেতে পারে, তাই সিবিআই তদন্তের পক্ষপাতি নন তারা৷ এবিষয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের সাথে সিপিএমের গোপন সমঝোতা রয়েছে বলে অভিযোগ করেন শ্রীবিশ্বাস৷ তাঁর বক্তব্য, কেন্দ্রও এরাজ্যে চিটফান্ড কান্ডের তদন্তে সিবিআই আসুক চাইছে না৷
পাশাপাশি এদিন তিনি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিরও তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর বক্তব্য, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এখন মানুষ চিন্তাধারাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে বিমুদ্রাকরণকে ঢাল হিসেবে ব্যবহার করেছে৷ এই সমস্ত কিছুর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য এদিনের সম্মেলনে অঙ্গিকারবদ্ধ হয়েছেন প্রতিনিধিরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top