News Flash

  • Home
  • Uncategorized
  • এবার স্বামীকেই তালাক দিয়ে নজির গড়লেন এক মহিলা
Image

এবার স্বামীকেই তালাক দিয়ে নজির গড়লেন এক মহিলা

লখনউ, ১৩ মে (হি.স.) : তিন তালাক নিয়ে যখন সুপ্রিমকোর্টে জোর শুনানি চলছে, তারই মধ্যে স্বামীকেই তালাক দিয়ে নজির গড়লেন উত্তরপ্রদেশের এক মহিলা| অভিযোগ, পণের দাবিতে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর অত্যাচার চালাচ্ছিল| সহ্য করতে না পেরে শুক্রবার খোদ স্বামীকেই তালাক দিলেন ওই মহিলা| নির্যাতিতা মহিলা জানান, ছ’বছর আগে তাদের বিয়ে হয়েছিল| পণের দাবিতে দীর্ঘদিন ধরে তঁার ওপর অত্যাচার চালাচ্ছিল শ্বশুরবাড়ির লোকজন| কন্যাসন্তান জন্ম দিলে তা চরমে পৌঁছায়| মেয়ে ও আমার প্রতি স্বামীর কোনও স্নেহ-ভালবাসা ছিল না| তার কাছে আমাদের জীবনের কোনও মূল্য ছিল না| প্রতিদিন মারধর করা হত বলেও তিনি অভিযোগে জানান| অত্যাচার সইতে না পেরে বাপের বাড়ি ফিরে এলেও মেয়ে বা তঁার খোঁজ নেয়নি স্বামী| তাই শরিয়া আইন মেনে স্বামীকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন ওই মহিলা| পণের দাবিতে নির্যাতন চালানোয় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ৪৯৮-এ ধারায় মামলা দায়ের করা হয়েছে| স্বামীর কাছে খোরপোষও দাবি করেছেন এই মহিলা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top