News Flash

Image

আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ ফের রাজ্যে আত্মহত্যার ঘটনা ঘটল৷ কল্যাণপুরে গৃহবধূ উর্বশী দেববর্মা (১৯) বিষ পানে আত্মহত্যা করেছেন৷ জানা গেছে, এক বছর আগে প্রেম করে কল্যাণপুরের দেবদাপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ জমাতিয়ার সাথে বিয়ে হয়েছিল উর্বশীর৷ বিয়ের সময় তার জানা ছিল পরিবারে সদস্য অনেক৷ বিশ্বজিৎ তাকে জানিয়েছিল তার পরিবারে কেউ নেই৷ অথচ বিয়ের উর্বশী জানতে পারে তার স্বামীর আরো চার ভাই ও দুই বোন রয়েছে৷ শ্বশুড়-শ্বশাড়ী মিলিয়ে পরিবারে মোট ৯ জন৷ এনিয়ে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রী’র মধ্যে ঝামেলা চলছিল৷ গতকালও তাদের মধ্যে ঝগড়া হয়৷ রাতে উর্বশী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ তাকে প্রথমে কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা তার অবস্থা আশংকাজনক দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ জি বি হাসপাতালে আজ সকাল ৯টায় তার মৃত্যু হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top