News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, আহত তিনজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত এক, আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ উদয়পুর, ১১ মে৷৷ বাসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে৷ জানা গেছে, বুধবার রাতে

দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ গাড়ি৷ নিজস্ব ছবি৷

রাণীরবাজার থানাধীন নলগড়িয়ায় সিপিএমের বৈঠক শেষে বাড়ি ফেরার পথে দূর্গানগরের বাসিন্দা সাবিত্রি চক্রবর্তী(৭৫) দূর্ঘটনার শিকার হন৷ তাকে পেছন থেকে টিআর-০১-ভি-১৩০৫ নম্বরের একটি সিএনজি বাস ধাক্কা মারে৷ তাতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন৷ স্থানীয় বাসটিকে আটক করেছে৷ খবর পেয়ে রাণীরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে ঐ বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে রাণীরবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ বৃহস্পতিবার সকাল ৫টা ৫০মিনিটে তার মৃত্যু হয়৷ পুলিশ ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে৷
এদিকে, বৃহস্পতিবার দুপুরে একটি ট্রিপার ও মারুতী ভ্যানের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন৷ তার নাম ধর্ম বিজয় জমাতিয়া৷ বয়স ৫২৷ ঘটনাটি ঘটেছে মহারণীতে৷ টিআর-০৩-০৪০০ নম্বরের মারুতী ভ্যানের সাথে টিআর-০১ -এবি-১৭৭৫ নম্বরের ট্রিপারের সংঘর্ষ হয়৷ আহত অবস্থায় ধর্ম বিজয় জমাতিয়াকে প্রথমে টেপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ তার অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷ এদিকে, আর কে পুর থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়ে গাড়ি দুটি আটক করেছে৷ অন্যদিকে, অমরপুরের দেববাড়ী এলাকায় টিআর-০৩-১১-১ নম্বরের একটি পুলিশের গাড়ি ভবঘুরেকে চাপা দিয়েছে৷ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার রাতে৷ আহত ভবঘুরেকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top