News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত হাট পরিদর্শনে এলেন মায়ানমারের পাঁচ আধিকারিক
Image

সীমান্ত হাট পরিদর্শনে এলেন মায়ানমারের পাঁচ আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৯ মে৷৷ মঙ্গলবার কমলাসাগর তারাপুর সীমান্ত হাট পরিদর্শন করতে আসেন মায়ানমার থেকে পাঁচজনের এক দল৷ এরা হলেন  মিন মিন (ডেপুটি ড্রাইরেক্টর জেনারেল, সো পাইঈ মাইন্ট, (ডাইরেক্টর ডিপার্টমেন্ট অফ মিনিস্টারিল্যাবর) থ্যান থ্যান সুই (ডাইরেক্টর এড মিনিস্ট্রেশন) কিউয়া সন্ (ডাইরেক্টর ট্রেড), মিস কায় কাহিং কাউয়া (অ্যাসিস্ট্যান্ড ডাইরেক্টর আমট্রেড) সকাল সাড়ে দশটা নাগাদ কমলাসাগর এসে পৌঁছায়৷ প্রথমে তারাপুর সীমান্ত হাটের  সমস্ত দোকান ভিটগুলি পরিদর্শন করে৷ সাথে ছিলেন সিপাহিজলা জেলার এডিএম মানিক লাল দাস৷ বিশালগড় মহকুমার শাসক নান্টুরঞ্জন দাস৷ ডিসিএম উত্তম দাস বৈষ্ণব সহ আরো পুলিশ আধিকারিকগণ৷ মায়ানমার থেকে আগতদের সীমান্ত হাট দেখতে এসেছিল৷ কিন্তু আজ হাটবার ছিল না৷ পরে হাটের ভিতরে দীর্ঘ এক ঘন্টা আলোচনা সভা করে৷ জানা যায়, মায়ানমার থেকে আগত পাঁচজনের দল৷ হাটের ব্যবসা বাণিজ্য নিয়ে কিছু আলোচনা করে৷ তারা চাইছে যদি তারাপুর সীমান্ত হাটে ব্যবসা করা যায় কিনা৷ সে দাবি আলোচনায় ব্যক্ত করে৷ পরে সেখান থেকে কমলাসাগর মাতা মন্দিরের পূজার্চনা করে সেখানে থেকে সমস্ত কমলাসাগর মাতা মন্দির ঘুরে পরিক্রমা করেন৷ পরিক্রমা শেষে কমলাসাগর ক্যাফেটেরিয়াতে ভোজন করেন৷ সেখান থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়ে যায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top