News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম ৩৭ লক্ষ রাজ্যবাসীকে ভিক্ষুক বানিয়ে রেখেছে ঃ বিজেপি
Image

সিপিএম ৩৭ লক্ষ রাজ্যবাসীকে ভিক্ষুক বানিয়ে রেখেছে ঃ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যবাসীকে ভিক্ষুক বানিয়ে রেখেছে বামফ্রন্ট সরকার৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তোপ দাগেন বিজেপি রাজ্য কমিটির সহ-সভাপতি সুবল ভৌমিক৷ গতকাল সিপিএম মুখপাত্র তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ সাংবাদিক বামফ্রন্ট সরকারের সাফল্যের তথ্য তুলে ধরেছিলেন এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সমস্ত অভিযোগের খন্ডন করেছিলেন৷ এরই জবাব দিতে গিয়ে সুবলবাবু এই কথা বলেছেন৷ তিনি বলেন, বামফ্রন্ট সরকারের অপশাসনের কারণেই ৩৭ লক্ষ রাজ্যবাসী দীর্ঘ ২৫ বছর ভিক্ষুক হয়ে আছেন৷ তাঁরা বঞ্চনার শিকার৷ সকল অংশের মানুষের সাথেই বঞ্চনা করছে বামফ্রন্ট সরকার, মন্তব্য করেন তিনি৷ তাঁর বক্তব্য, বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভার সদস্য সবসময় টাকার অভাবের কথা বলে থাকেন৷ অথচ রাজ্যে মানুষের গড় আয় ৭১ হাজার টাকা হলেও বিপিএল’র সংখ্যা মোট জনসংখ্যার ৬১ শতাংশ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বরাদ্দ সিপিএম পার্টি তহবিলে জমা হচ্ছে৷ ফলে, এই দলের জমাকৃত অর্থের পরিবার ১০ হাজার কোটি টাকা৷ তাঁর দাবি, এই টাকা ভোটে দাদন বিলির কাজে ব্যবহৃত করবে সিপিএম৷
এদিন তিনি বলেন, রেগায় শ্রমদিবস কমিয়ে দেওয়া হয়েছে সিপিএম গলা ফাটাচ্ছে৷ অথচ বরাদ্দ অর্থের হিসেব দিতে পারছে না বলে কেন্দ্র চাহিদা মতো টাকা দিচ্ছে না৷
তিনি আরো বলেন, গতকাল সিপিএম মুখপাত্র গৌতম দাশ ১০৩২৩ শিক্ষকের চাকুরিচ্যুতি মামলায় সুপ্রিম কোর্টের রহস্যজনক বলে দাবি করেছেন৷ তাঁর বক্তব্য, শ্রীদাশ আদালতের অবমাননা করেছেন৷ নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য এখন আদালতকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে সিপিএম৷ সুবলবাবু বলেন, সিপিএমের নেতাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে৷ তারা হতাশ এবং দিশেহারা হয়ে আবুল তাবুল কথা বলছে৷ আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ এর যোগ্য দেবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top