শ্রীনগর, ১০ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল জঙ্গি| সন্ত্রাসবাদীদের সেই অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)| শীর্ষ এক বিএসএফ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাতে বারামুল্লা জেলার রামপুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল জঙ্গি| সেই সময় সেনা জওয়ানরা গুলি চালালে জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয়| ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে নেই, তা নিশ্চিত করতে অপারেশন চালায় সেনাবাহিনী|
বারামুল্লায় অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের, ভেস্তে দিল বিএসএফ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















