News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্যক্ষেত্রে পিছিয়ে রয়েছে দেশ ঃ ফগ্গন সিং কোলাস্তে
Image

স্বাস্থ্যক্ষেত্রে পিছিয়ে রয়েছে দেশ ঃ ফগ্গন সিং কোলাস্তে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ স্বাস্থ্যক্ষেত্রে পিছিয়ে রয়েছে দেশ, স্বীকার করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

শনিবার আগরতলায় লিভারকন সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী ফগ্গন সিং কোলাস্তে৷ নিজস্ব ছবি৷

মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ফগ্গন সিং কুলাস্তে৷ পাশাপাশি বললেন, দেশে চিকিৎসকেরও ঘাটতি রয়েছে৷ শনিবার আগরতলায় হেপাটাইটিস ফাউন্ডেশান অব ত্রিপুরার উদ্যোগে আয়োজিত লিভার কন সম্মেলনে তিনি এই কথা বলেছেন৷
তাঁর বক্তব্য, দেশে চিকিৎসকদের ঘাটতি মেটাতে উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রচুর চিকিৎসকের প্রয়োজন রয়েছে দেশে৷ তাই এমবিবিএস আসনের সংখ্যা ৬৫ হাজার বৃদ্ধি করা হয়েছে৷ পিজি কোর্সেও আসন সংখ্যা ২৩ হাজার বাড়ানো হয়েছে৷ তবে, এখনই চিকিৎসকদের ঘাটতি মেটানো সম্ভব নয়, তাও তিনি মেনে নিয়েছেন৷ তিনি জানান, এমবিবিএস এবং পিজি কোর্সে আসন সংখ্যা বাড়ানো হলেও চিকিৎসকদের ঘাটতি পূরণে অনেকটা সময় লাগবে৷
এদিন তিনি জানিয়েছেন, রাজ্যে এসে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের সাথে তাঁর বৈঠক হয়েছে৷ ঐ বৈঠকে স্বাস্থ্য সচিব রাজ্যের মেডিক্যালে আসন সংখ্যা বৃদ্ধির দাবী জানিয়েছেন৷ স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী জানান, রাজ্যের এই দাবী বিচার বিবেচনা করে দেখা হবে৷
এদিন তিনি উদ্বেগের সুরে বলেন, স্বাস্থ্যক্ষেত্রে দেশ অনেকটাই পিছিয়ে রয়েছে৷ বহিঃ বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রের তুলনায় আমাদের দেশ স্বাস্থ্যক্ষেত্রে পিছিয়ে রয়েছে৷ তাই তিনি দেশের সামাজিক পরিস্থিতির উন্নয়ন হলে স্বাস্থ্যক্ষেত্রেও দেশ এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন৷ তাঁর বক্তব্য, দেশের বর্তমান অবস্থার নিরিখে গ্রামীণক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে৷ প্রাদেশিক চিকিৎসা ব্যবস্থায় প্রচার এবং গ্রহণ যোগ্যতা বাড়াতে হবে৷ বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের জীবন শৈলির দিকেও নজর দিতে হবে৷ তবেই স্বাস্থ্যক্ষেত্রে দেশ এগিয়ে আসবে৷ এদিন তিনি বলেন, বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে৷ গত বছরের তুলনায় ১০ হাজার কোটি বেশি বরাদ্ধ করা হয়েছে৷ কিন্তু রাজ্যগুলির সাথে সমন্বয় সাধন না হলে স্বাস্থ্যক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে আসা সম্ভব নয়, মনে করেন তিনি৷
তিনি জানান, ঔষধের মূল্য নিয়ন্ত্রণ করা হয়েছে৷ স্বাস্থ্য কেন্দ্রে ঔষধ পাঠানোর পদ্ধতি আরো সহজ করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকার চাইছে স্বাস্থ্য পরিষেবা সারা দেশে নিঃশুল্ক হোক৷ সেই লক্ষ্যে নতুন স্বাস্থ্য বীমা এনেছে কেন্দ্রীয় সরকার৷ সম্প্রতি মেন্টাল হেলথ্ বিল পাশ হয়েছে৷ এর সুফল দেশবাসী পাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷
এদিন এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী টিকার মূল্য আরো কম করানোর জন্য দাবী জানিয়েছেন৷ পাশাপাশি সকল অংশের মানুষের কাছে বিনামূল্যে টিকা দেওয়ার বিষয়টিও ভেবে দেখার জন্য তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য রাষ্ট্র মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top