News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের স্বার্থে নিবেদিত ঃ মুখ্যমন্ত্রী
Image

বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের স্বার্থে নিবেদিত ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ গরীবদের জন্য নয়, পুঁজিপতিদের স্বার্থ রক্ষায় নিবেদিত বিজেপি পরিচালিত কেন্দ্রীয়

শনিবার কমলপুর মহকুমার মানিকভান্ডারে জনসভায় বক্তব্য রাখছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷

সরকার৷ শনিবার কমলপুর মহকুমায় মানিকভান্ডারে খাদ্য আন্দোলনের ৫০তম শহীদ স্মৃতি বর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় বিজেপিকে এইভাবেই ঠুকলেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর মতে, নীতিগতভাবে আগের সরকারের সাথে বর্তমান কেন্দ্রীয় সরকারের কোন ফারাক নেই৷
এদিন তিনি বলেন, আচ্ছে দিনের স্বপ্ণ ফেরি করে ক্ষমতার মসনদ দখল করেছে বিজেপি৷ অথচ গত তিন বছরে গরীবের শুধু সর্বনাশ হয়েছে৷ উদ্বেগের সুরে মুখযমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার রেশনিং ব্যবস্থা তুলে দিতে চাইছে৷ চিনিতে ভর্তুকি তুলে দিয়েছে৷ কেরোসিনও রেশন থেকে তুলে নেবে কেন্দ্র৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হয়তো আগামী দিনেও চাল ও আটা মিলবে না রেশন থেকে৷ কৃষক আত্মহত্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, সারা দেশে ক্রমশ বাড়ছে কৃষকের আত্মহত্যা৷ বিজেপি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল কৃষক আত্মহত্যা বন্ধ হবে৷ কিন্তু, এখন দেখা যাচ্ছে তা বেড়েই চলেছে৷
রেগা প্রকল্প নিয়েও মুখ্যমন্ত্রী কেন্দ্রকে একহাত নিয়েছেন৷ তিনি বলেন, গরীব মানুষের আর্থ সামাজিক মানোন্নয়নে চালু হয়েছিল রেগা প্রকল্প৷ অথচ এবছর রাজ্যের বরাদ্দে ছুড়ি চালিয়েছে কেন্দ্রীয় সরকার৷ রেগায় একাধিকবার পুরস্কার পাওয়া সত্বেও এবছর কেন্দ্রীয় সরকার শ্রমদিবস কমিয়ে দিয়েছে৷ তাতে গরীব মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবেন বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন৷
এদিন তিনি আরো বলেন, রাজ্যে জাতি উপজাতি অংশের মানুষের মধ্যে বিভেন তৈরির চেষ্টা হচ্ছে৷ সাম্প্রদায়িক শক্তি ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছে৷ রাজ্যে শান্তির পরিবেশ কায়েম রাখার জন্য রাজ্যবাসীকে সতর্ক করেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top