News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনায় নিহত সব্জি ব্যবসায়ী
Image

দূর্ঘটনায় নিহত সব্জি ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ রাজ্যে ফের যান সন্ত্রাস কেড়ে নিল এক সবজি ব্যবসায়ীর প্রাণ৷ জানা গেছে, সোমবার রাতে আনুমানিক সাড়ে দশটা নাগাদ উদয়পুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সবজি ব্যবসায়ী ব্রজনগরের বাসিন্দা নারায়ণ সাহা(৬৫)কে দেওয়ানছড়া ব্রিজের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান যান চালকরা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনী কর্মীরা এসে প্রথমে তাকে উদয়পুর  ত্রিপুরাসুন্দরী জেলা হাসপাতালে নিয়ে যান৷ এদিকে, বাড়ি ফিরছে না দেখে তার পরিবারের সদস্যরা আরকে পুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন৷ রাত বারটা নাগাদ ফোনে জানতে পারেন নারায়ণ সাহা হাসপাতালে ভর্তি রয়েছেন৷ সঙ্গে সঙ্গে তার বাড়ির সদস্যরা হাসপাতালে ছুটে যান৷ সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা৷ জিবিতে ভোর সোয়া চারটা নাগাদ তার মৃত্যু হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল৷ এই ঘটনায় উদয়পুর ব্রজনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top