News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরিচ্যুত শিক্ষকদের বিএলও’র দায়িত্ব থেকে অব্যাহতির আর্জি সুদীপের
Image

চাকুরিচ্যুত শিক্ষকদের বিএলও’র দায়িত্ব থেকে অব্যাহতির আর্জি সুদীপের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ আদালতের রায়ে চাকুরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষকের মধ্যে যাঁরা বিএলও’র দায়িত্ব পালন করছেন তাদের অবিলম্বে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য রাজ্যের মুখ্যনির্বাচনী আধিকারিকের কাছে দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ৷
পত্র মারফত সুদীপবাবু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বলেন, সুপ্রিমকোর্টের রায়ে চাকুরি বাতিল হওয়া ১০,৩২৩ জন শিক্ষকের মধ্যে অনেকেই বিএলও’র দায়িত্ব পালন করে চলেছেন৷ এবিষয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, চাকুরি হারানোর অবসাদে অথবা ক্ষোভে তাঁরা ভোটার তালিকায় গরমিল করতে পারেন৷ এই যুক্তি তুলে ধরে সুদীপবাবু চাকুরিচ্যুত শিক্ষকদের বিএলও পদ থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top