News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রকে দেশী ও বিদেশী পুঁজিপতিদের হাতে তুলে দেবার চেষ্টা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রকে দেশী ও বিদেশী পুঁজিপতিদের হাতে তুলে দেবার চেষ্টা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ সারা দেশেই বর্তমানে শিক্ষা এবং সংসৃকতির উপর প্রচন্ড আক্রমণ নেমে এসেছে৷ কেন্দ্রের

মঙ্গলবার আগরতলায় নবনির্মিত শিক্ষা ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷

বর্তমান শাসকবর্গ মুখে বলছে সবার জন্য শিক্ষা, কিন্তু একে কার্যকর করার জন্যে যে অর্থের প্রয়োজন তার ব্যবস্থা করার ধারে কাছেও তারা যাচ্ছেননা৷ বরং হচ্ছে উল্টোটাই৷ মানব সম্পদ বিকাশের যে মূল দুটি ধারা সেই শিক্ষা এবং স্বাস্থ্য দুটি ক্ষেত্রকেই দেশী এবং বিদেশী পুঁজিপতিদের হাতে তুলে দেবার চেষ্টা হচ্ছে৷ আজ বিকালে অফিস লেন-এ শিক্ষা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷ শিক্ষার সঙ্গে যুক্ত পাঁচটি দপ্তরের অধিকর্তার কার্যালয়কে শিক্ষা ভবন -এ একই ছাদের তলায় আনা হয়েছে৷ এই বাড়ীটির উদ্বোধন উপলক্ষ্যে আজ বিকালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ এর সাক্ষী থাকতে শিক্ষা এবং সংসৃকতির সঙ্গে যুক্ত নবীন প্রবীন অনেকেই ভীড় জমিয়েছিলেন৷ ৮৬১০ স্কোয়ার মিটার এলাকা নিয়ে সমগ্র বাড়ীটি গড়ে উঠেছে৷ এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি টাকা৷ বাড়ীটি নির্মাণে দায়িত্বে ছিল রাজ্য সরকারের পূর্ত দপ্তর৷ এর গ্রাউন্ড ফ্লোরে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার অধিকর্তার কার্যালয় ছাড়া রয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের অফিস৷ দ্বিতলে রয়েছে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কার্যালয়৷ তৃতীয় তলে রয়েছে সেকেন্ডারী এডুকেশন অধিকর্তার কার্যালয়৷ চতুর্থ তলায় রয়েছে এলিমেন্টরী এডুকেশন অধিকর্তর কার্যালয়৷ সর্বশেষে অর্থাৎ পাঁচতলায় করা হয়েছে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধির্তার কার্যালয়৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার অতীতের সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থার একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন৷ তিনি বলেন, বিভিন্ন জায়গায় সুকল, কলেজ স্থাপনের দাবী, ছাত্র-ছাত্রীদের বসার ব্যবস্থা করার, বুক ব্যাঙ্ক থেকে বই নিয়ে যাতে ছাত্র-ছাত্রীরা পড়তে পারে তার ব্যবস্থা করার দাবী নিয়ে এক সময় শিক্ষা দপ্তরের অধিকর্তার কার্যালয়ে আসতে হত৷ কিন্তু বামফ্রন্ট সরকার আসার পর থেকে শিক্ষার পরিবেশের একটা ব্যাপক পরিবর্তন এসেছে৷ শিক্ষাকে সার্বজনীন করা শুধু ঘোষণা নয় রাজ্যে একে বাস্তবায়িত করা হচ্ছে৷ আজ কলেজস্তর পর্যন্ত এ রাজ্যে সিক্ষা অবৈতনিক৷ আসন নেই বলে কোন ছেলে, মেয়ে সুকল, কলেজে ভর্তি হতে পারছেননা এমন একটা উদাহরণও আজ কেউ দেখাতে পারবেননা৷ মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রাবস্থায় আমাদের যে স্বপ্ণ অধরা ছিল তা যাতে বাস্তবায়িত হয় সেদিকে লক্ষ্য রেখেই বামফ্রন্ট সরকার যাত্রা শুরু করে৷ তিনি বলেন, আমরা অনেক কিছুই করতে চাই৷ কিন্তু আমাদের সরকারের একটা সীমাবদ্ধতা আছে৷ আসলে জাতীয়নীতি এবং দৃষ্টিভঙ্গীর পরিবর্তন না হলে একটা রাজ্যের পক্ষে সবকিছু করা সম্ভব নয় ৷ কেন্দ্রের সার্বিক সহযোগিতা পাওয়া না গেলে অনেক কিছুই করা যায় না৷ মুখ্যমন্ত্রী বলেন, বুনিয়াদী শিক্ষাকে সার্বজনীন করার জন্য দেশের সংবিধানে একটি ধারায় স্পষ্ট করেই বলে থাকলেও বিষয়টি আজও কার্যকর হয়নি৷ স্বাধীনতার ৭০ বছর পরেও দেশের ৩৫ কোটি মানুষ এখনও নিজের নাম লিখতে পারেননা৷ অথচ একের পর এক শিক্ষা কমিশন তৈরী হয়েছে৷ সব কমিশনের একই কথা সবাইকে শিক্ষিত কর৷ অথচ প্রকৃত ঘটনা সবাই দেখছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, দেশের বড় বড় রাজ্যগুলি শিক্ষার ক্ষেত্রে নিম্নস্তর থেকে উচ্চস্তর পর্যন্ত বেসরকারীকরণের দিকে এগিয়ে যাচ্ছে৷ অথচ ত্রিপুরায় উল্টো নীতি নেয়া হচ্ছে৷ স্বাস্থ্যেরে ক্ষেত্রেও একই অবস্থা৷ রাজ্যের ৯৭ শতাংশ মানুষই সরকার পরিচালিত স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিচ্ছেন৷ এখন আমাদের দেশের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, রামায়ণ, মহাভারত থেকে নেজাতী, মহাত্মাগান্ধী, ভগৎ সিং- র নাম কি জানা যাবে? এখন বিজ্ঞান নিয়েও তামাসা করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, এরকম পরিস্থিতিতে আমরা যা চাইছি তা করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে৷ মুখ্যমন্ত্রী সমৃদ্ধ ত্রিপুরা গড়ার কাজে রাজ্যের সব অংশের মানুষের সহযোগিতা চেয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top