News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস-তৃণমূল-সিপিএমের মিলিঝুলি রাজনীতির সম্ভাবনা, রাজ্যে অবিজেপি ঐক্যের তাগিদ বাড়ছে
Image

কংগ্রেস-তৃণমূল-সিপিএমের মিলিঝুলি রাজনীতির সম্ভাবনা, রাজ্যে অবিজেপি ঐক্যের তাগিদ বাড়ছে

৷৷ দেবাশীষ ঠাকুর৷৷
বিধানসভার নির্বাচনের লক্ষ্যে রাজ্যের রাজনৈতিক তৎপরতা বেড়ে চলেছে৷ কংগ্রেস, তৃণমূল ও সিপিএমের নেতা কর্মীরা যখন বিজেপিতে যোগ দিচ্ছেন তখন স্বাভাবিক ভাবেই সিপিএমের একচ্ছত্র আধিপত্যে আঘাত এসেছে একথা বলা যেতেই পারে৷ এই পরিস্থিতিতে রাজ্যে সিপিএম, কংগ্রেস ও তৃণমূল অঘোষিত ভাবে হলেও নির্বাচনী সমঝোতায় যাওয়া ছাড়া উপায় নেই৷ এরাজ্যে যদি অ-বিজেপি সরকারও প্রতিষ্ঠিত হয় তাহলে আশ্চর্য্য হবার নয়৷ সেই স্বপ্ণ দেখা ছাড়া আর কোনও উপায় নেই অবিজেপি দলগুলির সামনে৷ কংগ্রেসের তাবড় নেতা বিধায়কদের বাম সরকারের সঙ্গে তলে তলে যে সখ্যতা রয়েছে সেখানে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তো সব বিলীন হয়ে যেতে পারে৷ কংগ্রেসের নেতারা কি কম সুযোগ সুবিধা নিয়েছেন সিপিএম সরকারের কাছ থেকে? দশ হাজার শিক্ষকের চাকুরীর মধ্যে কতগুলি পেয়েছেন তাঁরা? চাকুরী যাওয়ার পর কংগ্রেস ও তৃণমূল নেতাদের মুখে তো একেবারে কুলুপ আঁটাই দেখছে মানুষ৷ চাকুরী কেলেংকারী নিয়ে বিজেপিই চিৎকার দিয়ে চলেছে৷ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কন্ঠ তো প্রায় স্তব্ধ৷ সুতরাং ত্রিপুরার মানুষ এটা অন্তত জানে বিজেপিকে আটকাতে হলে অবিজেপি সব দলের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই৷
ত্রিপুরায় সিপিএমকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তো কংগ্রেসের অবদান সব সময়ই ছিল৷ ১৯৭৭ সালে কংগ্রেস ভাঙ্গিয়া সিএফডি ও জনতা দলে যোগ দিয়েছেন তাবড় কংগ্রেস বিধায়করা৷ তখন দলত্যাগ বিরোধী আইন ছিল না৷ সমীর বর্মণরা তো সিপিএমের সঙ্গে কোয়ালিশন সরকার করেছিলেন৷ কেন্দ্রে বিজেপিকে রুখিতে একসময় সিপিএম যেমন কংগ্রেস সরকারকে সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন তেমনি ত্রিপুরাতে বিজেপি আটকাতে কংগ্রেস- তৃণমূল-সিপিএম মিলিঝুলি সরকার গড়ার স্বপ্ণও কি উড়িয়ে দেওয়ার মতো৷ অন্তত তৃণমূল নেতা সুদীপ বর্মনরা তো প্রার্থী দেওয়া ছাড়া গত্যন্তর নেই৷ কংগ্রেস সবকটি আসনেই লড়াই করবে৷ এই যখন পরিস্থিতি তখন রাজ্যে এখনই রাজনৈতিক সমীকরণ দেখা দিতে পারে৷ প্রদেশ বিজেপি সভাপতি ঘোষণা দিয়েছেন তাঁর দল কোনও আতাঁত বা সমঝোতায় যাবে না৷ একাই ষাট আসনে লড়াই করবে৷ বিজেপির ঘোষণায় সিপিএম নেতৃত্বের খুশী হবার মতো কারণ আছে৷ তৃণমূল বা কংগ্রেসের যেসব বিধায়ক রয়েছেন তাঁরা বিজেপিতে গেলেই টিকিট পাবেন এমন গ্যারান্টি তো নেই৷ সুতরাং নিজেদের আসন বাঁচাতে মরণপণ লড়াই তো তাঁদের করতেই হবে৷ পরিস্থিতি যা দাঁড়িয়েছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে সিপিএম’র সঙ্গে যৌথ ‘রণকৌশল’ নেওয়া ছাড়া সামনে কোনও পথ নেই৷ তৃণমূল বা কংগ্রেসের কয়েকজন বিধায়ক বিজেপি’র দিকে পা বাড়িয়ে রেখেছেন বলে যে প্রচার তাকেও উড়িয়ে দেওয়া যায় না৷ কিন্তু তবু, কংগ্রেসের ভোট, তৃণমূলের সামান্য ভোটও তো বিজেপি’র প্রার্থীদের পরাজয় ঘটিয়ে দিতে পারে৷ কথা আছে পঁচা শামুকেও পা কাটে৷
একথা ঠিক, ত্রিপুরায় বাম বিরোধী অধিকাংশ ভোটাররাই বিজেপিতে যোগ দেয় নাই৷ যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তো সিপিএম, কংগ্রেস বা তৃণমূলে যাওয়ার সম্ভাবনাই বেশী৷ একথাও সত্যি যে, বাম বিরোধী ভোটার এমন আছেন যারা বিজেপিকে পছন্দ করেন না৷ এইসব বিভিন্ন বিতর্কের মাঝেই রাজ্যের রাজনীতির মঞ্চ সরগরম৷ বিজেপি’র একলা চলো নীতি অবিজেপি সব দলকেই ঐক্যের তাগিদ বাড়িয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top