News Flash

  • Home
  • Uncategorized
  • সার্ভিস রাইফেলের গুলিতে আত্মাঘাতী বিএসএফ জওয়ান
Image

সার্ভিস রাইফেলের গুলিতে আত্মাঘাতী বিএসএফ জওয়ান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ এপ্রিল৷৷ নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন বিএসএফের এক জওয়ান৷ ঘটনাটি ঘটেছে পি আর বাড়ি থানার অধীন ভৈরবনগর সীমান্ত এলাকায়৷ নিহত জওয়ানের নাম বিশাল কুমার৷ তাঁর বাড়ি বিহারের নালন্দায়৷ জানা গিয়েছে, ঐ জওয়ান ৮৬ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন৷ বুধবার বিকাল সাড়ে চারটা নাগাদ কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালায়৷ তাতে তিনি ঘটাস্থলেই প্রাণ হারান৷ পরে পিআর বাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিহারনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ কেন ঐ জওয়ান আত্মঘাতী হয়েছেন এনিয়ে সহকর্মীদের মধ্যে নানা জল্পনা চলছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top