News Flash

  • Home
  • Uncategorized
  • শহরে চোরের দৌরাত্ম্য, পৃথক স্থানে বাইক, টাকাসহ মূল্যবান সামগ্রী চুরি
Image

শহরে চোরের দৌরাত্ম্য, পৃথক স্থানে বাইক, টাকাসহ মূল্যবান সামগ্রী চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরে চোরের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে৷ গণহারে বাইক চুরি হচ্ছে৷ পুলিশ রীতিমতো দিশেহারা অবস্থায়৷ শহরের রামনগর ৯ নম্বর রোড থেকে একটি বাইক চুরি হয়েছে৷ চুরি যাওয়া বাইকের নম্বর টিআর-০১- কিও-৯২০২৷ বাইকের মালিক সুশীল রয় এই ব্যাপারে নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে একটি লিখিত এফআইআর দায়ের করেছেন৷ পুলিশ সেই মোতাবেক তদন্ত শুরু করেছে৷ কিন্তু ঘটনার চবিবশ ঘন্টা অতিক্রান্ত হলেও পুলিশ চুরি যাওয়া সুপার স্প্লেন্ডার বাইকটি উদ্ধার করতে পারেনি৷ প্রসঙ্গত গত সপ্তাহে দিনদুপুরে উত্তরগেইট এবং পূর্ব থানা রোড থেকে দুটি বাইক চুরি হয়েছে৷ পুলিশে অভিযোগ জানানো হলেও চুরি যাওয়া বাইক উদ্ধার করা সম্ভব হয়নি৷
এদিকে, আরও একটি চুরির ঘটনা ঘটেছে সার্কিট হাউস কোয়ার্টারে৷ সেখানে চোরেরা এক আবাসিকের ঘরে প্রবেশ করে টিভি, নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়৷ এই ব্যাপারে ক্ষতিগ্রস্ত গৃহস্বামী তথা কোয়ার্টারের আবাসিক লিটন মিত্র এনসিসি থানায় একটি মামলা দায়ের করেন৷ পুলিশ মামলা নিলেও চোরের দলের টিকির নাগালও পায়নি৷ একের পর এক চুরির ঘটনায় রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে জনমনে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top