News Flash

  • Home
  • Uncategorized
  • বিভাজিত উপজাতি আঞ্চলিক দলগুলি, চিন্তায় ফোরাম
Image

বিভাজিত উপজাতি আঞ্চলিক দলগুলি, চিন্তায় ফোরাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ বিভাজিত উপজাতি আঞ্চলিক দলগুলি৷ তাই ভিষণ চিন্তায় পড়েছে ফোরাম৷ আইএনপিটি এবং এনসিটি বুধবার ফোরামের ব্যানারে সাংবাদিক সম্মেলনে চিন্তা ব্যক্ত করে জানায়, একজোট হয়ে লড়াইয়ে সামিল না হতে পারলে বামেদের বিরুদ্ধে জয় সম্ভব নয়৷ বিভক্ত আইপিএফটি ফোরাম থেকে দুরত্ব বজায় রেখেছে৷ ফলে, পাহাড়ে বামেদের বিরুদ্ধে লড়াইয়ে এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন ফোরামের নেতৃত্বরা৷
এনসিটি’র সাধারণ সম্পাদক অনিমেশ দেববর্মা এবং আইনিপিটি’র সভাপতি তথা ফোরামের কনভেনার বিজয় রাঙ্খল উভয়ের মতে, উপজাতিদের স্বার্থে লড়াই তখনই সফল হবে, যখন উপজাতিভিত্তিক আঞ্চলিক দলগুলি একজোট হয়ে ময়দানে ঝাঁপাবে৷ নির্বাচনে কড়া টক্কর দিতে গেলে এককভাবে তা কোন দলের পক্ষেই সম্ভব নয়৷ বামেদের টেক্কা দিতে গেলে ত্রিদলীয় যে ফোরাম গঠিত হয়েছিল তা টিকে থাকতে হবে৷ তাহলেই লড়াইয়ের মাধ্যমে উপজাতিদের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে৷ বিভাজন আখেরে বামেদের সহায়তা করবে বলে জানিয়েছেন নেতৃত্বরা৷
এদিন ফোরামের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এনসিটি এবং আই এন পি টি কোনভাবেই বিজেপি’র সাথে সমঝোতা করবে না৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top