News Flash

  • Home
  • Uncategorized
  • রেয়াত করা হবে না কাউকেই, গুন্ডাগিরি উত্খাতের আশ্বাস উত্তর প্রদেশের নতুন ডিজিপির
Image

রেয়াত করা হবে না কাউকেই, গুন্ডাগিরি উত্খাতের আশ্বাস উত্তর প্রদেশের নতুন ডিজিপির

লখনউ, ২২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের নতুন ডিজিপি হিসেবে দায়িত্ব নিয়েই রাজ্য থেকে `গুন্ডাগিরি’ উত্খাতের আশ্বাস দিলেন সুলখান সিং| একইসঙ্গে হুঁশিয়ারি দিলেন ভিআইপি-দেরও রেয়াত করা হবে না| শনিবার উত্তর প্রদেশের নতুন ডিজিপি হিসেবে দায়িত্ব নেন ১৯৮০ ব্যাচের আইপিএস অফিসার সুলখান সিং| দায়িত্ব নেওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি সুলখান সিং বলেছেন, `যারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত তঁাদের প্রতি কোনওরকম করুণা করা হবে না| তারা পালাতে পারবে না, এমনকি ভিআইপি-দেরও রেয়াত করা হবে না|’ ১৯৮০ ব্যাচের এই আইপিএস আরও বলেছেন, মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা| এ জন্য কোনওরকম আপোস করা হবে না| করা হবে না কোনওরকন পক্ষপাতিত্ব| তিনি আরও বলেছেন, সর্বাধিক এফআইআর দায়ের করা হবে এবং পূর্ণ স্বাধীনতা পাবেন পুলিশ কর্মীরা|

উত্তর প্রদেশে নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) সুলখান সিং-কে তঁার অগ্রাধিকার সম্পর্কে এদিন প্রশ্ন করা হলে তিনি বলেছেন, আমার প্রচেষ্টা থাকবে নিরপেক্ষ পুলিশি ব্যবস্থা সুনিশ্চিত করা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top