News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের কুড়ি বছর পর পরিকীয়া প্রেমে আসক্ত স্বামী গ্রেপ্তার
Image

বিয়ের কুড়ি বছর পর পরিকীয়া প্রেমে আসক্ত স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ স্ত্রীর সাথে কুড়ি বছর সংসার করার পর পরকীয়া প্রেমে আসক্ত হওয়ায় গ্রেপ্তার করা হল স্বামীকে৷ গ্রেপ্তার স্বামীর নাম তাপস দেববর্মা৷ তার বিরুদ্ধে আগরতলা পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করেছেন স্ত্রী স্বর্ণা দেববর্মা৷
থানায় দায়ের করা অভিযোগ মূলে জানা গিয়েছে, ১৯৮৬ সালে তাপস দেববর্মার সাথে বিয়ে হয়েছিল চম্পকনগরের স্বর্ণা দেববর্মা৷ বিয়ের কুড়ি বছর ভালই কেটেছে৷ কিন্তু, ইদানিং তাপস দেববর্মা বনী রাণী দেববর্মা নামে এক যুবতীর সাথে প্রণেয়ের সম্পর্কে লিপ্ত হয়৷ বিষয়টি স্বর্ণা জানতে পেরে প্রতিবাদী হতেই তার উপর শুরু হয় নির্যাতন৷ শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ট হয়ে স্বর্ণা দেববর্মা সুবিচারের জন্য পূর্ব আগরতলা মহিলা থানার দ্বারস্থ হন৷ তিনি স্বামীর এই অবৈধ প্রণয়ের বিষয়ে অভিযোগ দায়ের করেন৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত স্বামী তাপস দেববর্মাকে গ্রপ্তার করেছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top