News Flash

  • Home
  • Uncategorized
  • এবার রাম মন্দির নির্মাণে ইট নিয়ে হাজির মুসলিম করসেবকরা
Image

এবার রাম মন্দির নির্মাণে ইট নিয়ে হাজির মুসলিম করসেবকরা

লখনউ, ২১ এপ্রিল (হি.স.) : অযোধ্যায় রাম মন্দির নির্মাণে নয়া মোড়| মন্দির নির্মাণের জন্য ইট নিয়ে আসলেন করসেবকরা| শুক্রবার ট্রাক বোঝাই ইট নিয়ে অযোধ্যার বিতর্কিত জমির কাছে হাজির হয় মুসলিম করসেবক মঞ্চের সদস্যরা|

ভারতে রামের জন্মস্থানেই হওয়া উচিত রাম মন্দির| এই দাবিতে অযোধ্যায় রাম মন্দির বানানোর দাবিতে শহরের রাস্তায় ১০টি হোর্ডিং দিয়েছিল মুসলিম করসেবক মঞ্চ| সেই মন্দির নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবেই এদিন ইট নিয়ে পৌঁছানো হয়েছে অযোধ্যায়| যদিও এহেন সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত মুসলিম করসেবক মঞ্চের সভাপতি আজম খান|

স্পর্শকাতর এই রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে| আড়াই দশক আগে বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে মাথাচাড়া দিয়েছে এই বিতর্ক| আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের প্রস্তাব দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত| আলোচনায় সমাধান সূত্র না পাওয়া গেলে আদালত হস্তক্ষেপ করবে| সুপ্রিমকোর্টের পরামর্শ মেনেই নিজের সম্প্রদায়ের মানুষদের সম্প্রীতির পথে এগিয়ে চলার কথা পরামর্শ দেন আজম খান| রাম মন্দির নির্মাণের জন্য সারা দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছে ইট সরবারহ করার আবেদনও জানানো হয়|

সমাজবাদী পার্টির নেতা আজম খানের আবেদনে সাড়া দিয়েই এদিন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ইট নিয়ে উপস্থিত হন মুসলিম করসেবক মঞ্চের সদস্যরা| কিন্তু এই ঘটনায় অযোধ্যার আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন| ইট নিয়ে যাওয়ার পথেই আটকানো হয় মুসলিম করসেবকদের| মন্দির বন্ধ হয়ে গিয়েছে বলে তাঁদের নয়াঘাট বাঁধের কাছে পাঠিয়ে দেওয়া হয়| আপাতত সেখানেই রয়েছে রাম মন্দির নির্মাণের জন্য আসা ইট|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top