News Flash

  • Home
  • Uncategorized
  • ঘুষ দেওয়ার চেষ্টা অভিযোগে এআইএডিএমকে সহ সভাপতি দিনকরণের বিরুদ্ধে মামলা দায়ের
Image

ঘুষ দেওয়ার চেষ্টা অভিযোগে এআইএডিএমকে সহ সভাপতি দিনকরণের বিরুদ্ধে মামলা দায়ের

চেন্নাই, ১৭ এপ্রিল (হি.স.) : নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘুষ দেওয়ার চেষ্টা অভিযোগে শশীকলার ভাইপো তথা এআইএডিএমকে সহ সভাপতি টিটিভি দিনকরণের বিরুদ্ধে মামলা দায়ের হল| একটি পাঁচতারা হোটেল থেকে সুকেশ চন্দ্রশেখর নামে এক মধ্যস্থতাকারীকে গ্রেফতার করার পরেই বর্তমানে জেলবন্দি ভিকে শশীকলার ভাইপো দীনাকরণের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ| তাঁর বিরুদ্ধে ১৭০, ১২০বি এবং অপরাধ দমন সংক্রান্ত আইনের ৮ ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা| দলের জন্য দুই পাতা প্রতীক চিহ্ন পেতে ঘুষ দিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ |
এআইএডিএমকে-র প্রতীক জোড়া পাতার মালিকানা নিয়ে শশীকলা শিবিরের সঙ্গে বিরোধী গোষ্ঠীর সংঘাত চরমে পৌঁছেছে| আর কে নগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে জোড়া পাতা প্রতীক ব্যবহার করার অনুমতি আদায় করার জন্য নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘুষ দিতে চেয়েছিলেন দীনাকরণ| সুকেশকে জেরা করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা| জানা গিয়েছে, ৫০ কোটি টাকার বিনিময়ে জোড়া পাতা প্রতীকের মালিকানা শশীকলা শিবিরকে পাইয়ে দেওয়ার চুক্তি করেছিলেন সুকেশ| তাঁর কাছ থেকে ১.৩০ কোটি টাকা এবং দুটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে পুলিশ| নির্বাচন কমিশনের কোন আধিকারিকদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল সেটা জানার জন্য জেরা চলছে| তদন্ত এগিয়ে নিযে যেতে খুব শিগগির শমন পাঠানো হবে দিকরণকেও| এআইএডিএমকে সহ সভাপতি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন| তাঁর দাবি, সুকেশ চন্দ্রশেখর নামের কাউকে চিনি না আমি| তাই ঘুষ দেওয়ার প্রশ্নই ওঠে না| শমন আসুক| আইনি পথেই তার জবাব দেব|
গত বছর প্রাক্তন এআইএডিএমকে সভাপতি এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃতু্যর পর, দলের নেতৃত্ব নিযে পনিরসেলভম ও শশীকলার মধ্যে বিরোধ দেখা দেয়| দুই ভাগে ভেঙে যায় এআইএডিএমকে| নিজের সমর্থকদের নিয়ে এআইএডিএমকে: পুরাতচি থালাইভি আম্মা গঠন করেন পনিরসেলভম| দিনকরণ ও বাকি সমর্থকদের নিয়ে এআইএডিএমকে: আম্মা গঠন করেন শশীকলা| তবে আলাদা আলাদা দল হলেও, আরকে নগর উপনির্বাচনের পর দলের আসল প্রতীক চিহ্ন নিয়ে তাঁদের মধ্যে গোল বাঁধে| বাধ্য হয়ে সেটি বাজেয়াপ্ত করে নেয় নির্বাচন কমিশন|
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে জেলবন্দি শশীকলা| তবে তাঁর অনুগামীরা দলের বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে| আর কে নগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১২ তারিখ| কিন্তু নির্বাচনী প্রচারে যথেষ্ট টাকা ব্যবহারের অভিযোগ ওঠায় নির্দিষ্ট দিনে ভোটগ্রহণ বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন| এই নির্বাচনে প্রার্থী হয়েছেন দীনাকরণ| তাঁর প্রতীক টুপি| তবে মামলা দায়ের হওয়ায় বিপাকে পড়ে গেলেন শশীকলার ভাইপো|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top