News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবী নিয়ে এআইডিএসও’র উদ্যোগে পথসভা
Image

ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবী নিয়ে এআইডিএসও’র উদ্যোগে পথসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ সম্প্রতি মহিলা পলিটেকনিক কলেজের ১ম বর্ষের মেধাবী ছাত্রী আনোয়ারা চৌধুরীর রহস্যজনক মৃত্যুতে যে স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন সাংগঠিত হয়েছেসেই ছাত্র আন্দোলনের সমর্থনে এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ব্যাপক ফি-বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের ও গ্রেপ্তারের প্রতিবাদে সারা ভারত প্রতিবাদ দিবসের অঙ্গ হিসেবে ১৫ই এপ্রিল কর্ণেল চৌমুহনীতে একটি পথসভার আয়োজন করে অল ইন্ডিয়া ডিএসও ত্রিপুরা রাজ্য কমিটি৷ পথসভাতে দাবী উঠে, অবিলম্বে পাঞ্জাব বিশ্ব বিদ্যালয়ে ব্যাপক ফি বৃদ্ধির প্রত্যাহার করতে হবে৷ আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং আহত ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে৷ পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক মৃদুল কান্তি সরকার এবং রাজ্য কমিটির সদস্য রাম প্রসাদ আর্চায্য৷ বক্তারা তাদের বক্তব্যে বলেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিএ, বিকম কোর্সে বধির্ত ফি ঘটল ২,২০০ থেকে ১০,০০০ টাকা, বি ফার্মা কোর্সে ৫,০৮০-৫০,০০০ টাকা, ডেন্টাল কোর্সে ৮৬,৪০০-১,৫০,০০০ টাকা, এমএ জার্নালিজম কোর্সে ৫,২৯০-৩০,০০০ টাকা৷ এই ব্যাপক ফি বৃদ্ধি কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের প্রত্যক্ষ মদতে ঘটেছে৷ গরিব সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদেরা যাতে উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে না পারে সেই জন্য শিক্ষাকে সম্পূর্ণভাবে বেসরকারিকরণ ও বাণিজ্যিকরণ করে পণ্যে রূপান্তরিত করছে৷ পাশাপাশি রাজ্যে ও সম্প্রতি মহিলা পলিটেকনিক কলেজের ছাত্রী আনোয়ারার মৃত্যুর প্রকৃত ঘটনার সুষ্ঠ তদন্ত করতে এবং সকল ছাত্র স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলতে ছাত্রছাত্রীকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top