News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েস্ট ব্রুমকে ১-০ গোলে হারাল লিভারপুল
Image

ওয়েস্ট ব্রুমকে ১-০ গোলে হারাল লিভারপুল

লন্ডন, ১৭ এপ্রিল (হি.স.) : রবার্টো ফিরমিনোর একমাত্র গোলে ওয়েস্ট ব্রুমকে ১-০ গোলের ব্যবধানে হারাল লিভারপুল| আর এই জয়ের ফলে শীর্ষ তিনে ফিরে ইংলিশ প্রিমিয়ার লিগে ফের শিরোপা জেতার সম্ভাবনা তৈরি করল ইয়র্গান ক্লপের শিষ্যরা|
এদিন হোয়াইট হার্ট লেনে লিভারপুলের বিরুদ্ধে নামে ওয়েস্ট ব্রুম| তবে ম্যাচে খুব বেশি চাপ তৈরি করতে না পারলেও প্রথমার্ধের চোট পাওয়ার আগে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ব্রাজিলিয়ান তারকা ফিরমিনো| বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ওয়েস্ট ব্রুম| কিন্তু অলরেডস ডিফেন্ডারদের দক্ষতায় পেরে ওঠেনি ওয়েস্ট ব্রুমের খেলোয়াড়রা| পাশাপাশি কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যর্থ হয় তারা|
ম্যাচের বাকি সময় আর কোনও গোল না হওয়ায শেষ পর‌্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল| ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে রয়েছে লিভারপুল| আর এক ম্যাচ কম খেলে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top