News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ সামগ্রী বিক্রির রাশ টানতে নয়া নির্দেশিকায় চোরাকারবারীদের মাথায় হাত, অবরোধ আন্দোলন ঘিরে উত্তেজনা তারাপুর সীমান্ত হাটে
Image

অবৈধ সামগ্রী বিক্রির রাশ টানতে নয়া নির্দেশিকায় চোরাকারবারীদের মাথায় হাত, অবরোধ আন্দোলন ঘিরে উত্তেজনা তারাপুর সীমান্ত হাটে

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৬ এপ্রিল৷৷ রবিবার সকাল নয়টা থেকে কমলাসাগর তারাপুর সিমান্ত হাটের কিছু ব্যবসায়ীর

তারাপুর সীমান্ত হাটের ব্যবসায়ীদের একাংশের পথ অবরোধ রবিবার৷ ছবি নিজস্ব৷

মাথায় হাত৷ ফলে রাস্তা অবরোধে নামল৷ ঘটনা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে সীমান্ত হাটে চলছিল রমরমা অবৈধ ব্যবসা৷ গাঁজা থেকে শুরু করে সমস্ত নেশাজাতীয় সামগ্রী পাচার করা হত৷ এলাকাবাসীরা বিষয়টি নিয়ে অনেক বার প্রশাসনের দৃষ্টিতে নিয়ে যান৷ বিষয়গুলি নিয়ে অনেক বার সংবাদ প্রকাশ করা হয়৷ পরে সিপাহীজলা জেলার এডিএম মানিক লাল দাস ও বিশালগড় মহকুমার শাসক নান্টু রঞ্জন দাসের গোচরে আসে বিষয়টি৷ তখন বিষয়টি নিয়ে দুদেশের আলোচনার মাধ্যমে হাটের ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ক্রমে কিছু নিয়মনীতি বেধে দেওয়া হয়৷
কিন্তু এই নিয়ম নীতিগুলি কিছু অবৈধ ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে৷ কারন এই সিমান্ত হাট দিয়ে তাদের বাংলাদেশের সাথে চলত অবৈধ ব্যবসা৷ এই নতুন নিয়ম গুলি মেনে চলতে তাদের সমস্যা সৃষ্টি হয়৷ যদিও আগে সব ব্যবসায়ীদের পণ্য সামগ্রীগুলি হাটের মধ্যে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হত৷ ফলে কিছু অবৈধ ব্যবসায়ীদের ব্যবসায় সুবিধা হত৷ কিন্তু নতুন নিয়মাবলী মেনে চলতে পারছে না, কারন এই রবিবার থেকে সমস্ত ব্যবসায়ীদের পণ্য সামগ্রীগুলি সীমান্ত হাটে গাড়ি দিয়ে নেওয়া যাবেনা৷ সীমান্ত হাটের গেইটের সামনে থেকে শ্রমিক নিয়োগ করে মাল পত্রগুলি নিতে হবে৷ নির্দিষ্ট টাকার পরিমান মত পণ্য সামগ্রী হাটে নেওয়া যাবে৷ এর ফলে অবৈধ মাল বিক্রেতাদের ব্যবসায় লোকসান হচ্ছে৷ তাই আজ রবিবার হাটবারে বারটায় রাস্তা অবরোধ করল অবৈধ ব্যবসায়ীরা৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাষ্টম অফিসার ও মধুপুর থানার পুলিশ৷ পরে ঘটনাস্থলে এলাকায় বিধায়ক নারায়ণ চৌধুরী এসে তাদের সাথে আলোচনা ক্রমে অবরোধ তুলে নেওয়া হয়৷ অবরোধের ফলে কমলাসাগরের দর্শনার্থীদের ও এলাকার মানুষের ভীষণ দুর্ভোগে পড়তে হয়েছে৷
প্রসঙ্গত, শুরু থেকেই এই সীমান্ত হাট নিয়ে নানা ঝামেলার সৃষ্টি হয়েছে৷ একসময় এই হাটে লোক প্রবেশের সংখ্যা নিয়ে দাবী আপত্তি জোরালো হয়েছিল৷ আবার ক্রেতা হিসেবে পদস্থ আধিকারীকরা তাদের নিকটাত্মীয়দের প্রবেশের সুযোগ করে দেওয়া নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top