News Flash

  • Home
  • Uncategorized
  • আনোয়ারার মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবীতে থানায় ধর্না সহপাঠীদের
Image

আনোয়ারার মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবীতে থানায় ধর্না সহপাঠীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ মহিলা পলিটেকনিক কলেজের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার সহপাঠীরা

মহিলা পলিট্যাকনিকের ছাত্রী আনোয়ারা চৌধুরীর মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবীতে সহপাঠীরা মঙ্গলবার আগরতলা পশ্চিম থানায় ধর্না প্রদর্শন করেছে৷ ছবি নিজস্ব৷

মঙ্গলবার পশ্চিম আগরতলা থানায় মেমোরেন্ডাম জমা দিয়ে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে৷ মহিলা পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রী আনোয়ারা চৌধুরী (১৬) রবিবার রাতে মারা যায়৷ তার সহপাঠীদের অভিযোগ আনোয়ারার দেহ পুলিশকে না জানিয়ে এবং ময়না তদন্ত না করিয়ে কবর দেওয়া হয়৷ এই ঘটনায় তাদের ধারণা এই মৃত্যুর পেছনে কোন অপরাধমূলক বিষয় যুক্ত রয়েছে৷ সহপাঠীরা জানায়, শনিবার সন্ধ্যা পর্যন্ত স্বাভাবিকই ছিল আনোয়ারা৷ রাতের দিকে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে থেকে তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, রহস্যজনক বিষয় হল হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ পরদিন তার মৃত্যু হয় এবং মৃত্যু সংক্রান্ত সংবাদ খবরের কাগজে প্রকাশিত হওয়ার পর সহপাঠীরা জানতে পারে৷ তারপরই তাদের মনে প্রশ্ণ উঠতে শুরু করে এবং সন্দেহ হয় আনোয়ারার মৃত্যুর পেছনে কোন রহস্য রয়েছে৷ সহপাঠীরা জানিয়েছে, আনোয়ারার মা নেই৷ মামার বাড়িতে থেকে পড়াশোনা করত৷ মামার বাড়ির লোকদের বক্তব্য সে, বাইরে থেকে ফাস্ট ফুড খেয়ে বাড়িতে এসেছিল৷ খাদ্যে বিষক্রিয়ার ফলেই তার মৃত্যু হয়েছে৷ অন্যদিকে, প্রতিবেশীদের অনেকেই অভিমত ব্যক্ত করেছেন যে আনোয়ারাকে যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাকে দেখে সন্দেহ হয়েছিল৷
প্রাণচঞ্চল আনোয়ারা সবার সাথে বন্ধুসুলভ আচরণই করত৷ তার এই মৃত্যুকে কোন ভাবেই স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছে না সহপাঠীরা৷ তাই তারা সুষ্ঠু তদন্তের দাবীতে থানায় ডেপুটেশন দিয়েছে৷ এদিকে, সদরের এসডিপিও জানিয়েছেন বিষয়টি পশ্চিম আগরতলা থানার অধীন নয়৷ তিনি ডেপুটেশন নিয়েছেন এবং দাবী সংক্রান্ত বিষয়টি এ ডি নগর থানায় পাঠিয়ে দেবেন ব্যবস্থা গ্রহণের জন্য৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top