News Flash

  • Home
  • Uncategorized
  • ছাড় দেওয়া হবে না চাকুরিচ্যুতদের, টেট নিয়ে ভাববে কেন্দ্র
Image

ছাড় দেওয়া হবে না চাকুরিচ্যুতদের, টেট নিয়ে ভাববে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ ১০৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষকদের শিক্ষাগত মান এবং প্রশিক্ষণ বিষয়ে ছাড় দেওয়ার জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে আবেদেন করেছে৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেদাকারের কাছে এই আবেদন জানানো হয়েছে৷ এদিকে, বিজেপির রাজ্য প্রভারি সুনীল দেওধর জানিয়েছেন, শ্রীজাভেদাকারের সাথে তাঁর কথা হয়েছে এই বিষয়ে৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভেদাকার তাঁকে বলেছেন ১০৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষকদের নিয়ে কোন ধরনের ছাড় দেওয়া হবে না৷ উপরন্তু, যখন আইন প্রণয়ন করা হয়েছিল তখন বামফ্রন্ট্রে তরফ থেকে আইনের সমর্থন করা হয়েছিল৷
দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়ার ত্রিপুরা সরকার জটিল সমস্যার মধ্যে পড়েছে৷ এই অবস্থায় রাজ্য সরকার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে কয়েকটি বিষয়ে এক কালীন ছাড় চেয়ে আবেদন করেছে৷ রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে রাজ্য সরকারের তরফে পাঠানো বার্তায় আদালতের নির্দেশে চাকুরীচ্যুতদের জন্য শিক্ষাগত মানের এবং প্রশিক্ষণ বিষয়ে বাধ্যবাধকতায় ছাড় দিতে বলা হয়েছে৷ রাজ্য উপযুক্ত মানের শিক্ষকের অপ্রতুলতাকে কারন হিসাবে ব্যাখা করে এই ছাড় চাওয়া হয়েছে৷ সচিবালয়ের সূত্রটি জানিয়েছে মন্ত্রকের উত্তরের জন্য এক মাস অপেক্ষা করা হবে৷ কিন্তু উত্তর না এলে রাজ্য সরকার আদালতের নির্দেস মোতাবেক লোক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বাধ্য হবে৷ সূত্রটির মতে চাকরি বালিত হওয়া ১০,৩২৩ জন শিক্ষকের মধ্যে খুব সংখ্যক উপযুক্ত যোগ্যতা সম্পন্ন রয়েছেন৷ যদিও চাকরিচ্যুতদের জন্য আবেদন করার অধিকার রয়েছে৷
এদিকে, মঙ্গলবার বিকাল ৩ টায় সংসদে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভাদেকারের দপ্তরে টিচার এলিজিবিটি টেস্ট এর অধীনে শিক্ষক নিয়োগে এনসিটি ই এর নির্দেশাবলী অনুসারে পর্য্যাপ্ত সংখ্যক প্রার্থী না থাকার কারনে রাজ্যের ছাত্রছাত্রীরা এবং সামগ্রিক শিক্ষা ব্যস্থার স্বার্থে রাজ্য সরকারের প্রেরিত প্রস্তাব অনুযায়ী শিক্ষক নিয়োগে এককালীন শিথিলতা প্রদানের বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়৷ রাজ্যের তিন সাংসদ জীতেন্দ্র চৌধুরী, শংকর প্রসাদ দত্ত এবং ঝর্ণা দাস বৈদ্য বলেন, রাজ্য সরকার এবং তাঁরা নিজেরাও আইনের মুখ্য উদ্দেশ্যকে সমর্থন করেন৷ কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত কার্য্যকর করতে গিয়ে এক অচলাবস্থা সৃষ্টির অবস্থা তৈরী হয়েছে৷ শ্রী জাভাদেকার জানান আরো বেশ কয়েকটি রাজ্য থেকেও এরকম অনুরোধ এসেছে এটা প্রকৃত পক্ষেই একটি বাস্তব সমস্যা৷ তিনি সাংসদদের আশ্বাস দেন আগামী সপ্তাহে সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে তিনি এবিষয়ে একটি বিশেষ বৈঠক করবেন এবং একটি বাস্তবমুখী ব্যবস্থাগ্রহণে তিনি সর্বতোভাবে চেষ্টা করবেন বলে সাংসদ জীতেন্দ্র চৌধুরী জানিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top