News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের পূর্বতন সরকার নিয়ে ভোল বদল রাজ্যের মন্ত্রীর
Image

কেন্দ্রের পূর্বতন সরকার নিয়ে ভোল বদল রাজ্যের মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ ভোল পাল্টে যাচ্ছে রাজ্যের মন্ত্রীর৷ কেন্দ্রের বর্তমান সরকারের তুলনায় আগের সরকারগুলিই জনকল্যাণে সঠিকভাবে কাজ করেছে৷ শুক্রবার বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী মন্তব্য করেন, আগের সরকারগুলি দেশকে পথে বসিয়েছে এমন কোন রিপোর্ট কোথাও দেখিনি৷ কৃষি দেশের অর্থনীতির মূল ভিত্তি৷ অথচ আগের কেন্দ্রীয় সরকারগুলির জমানায় এত কৃষকের আত্মহত্যা কখনও শুনিনি৷ তিনি স্পষ্ট বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরে কৃষক আত্মহত্যার ঘটনা শুনা যায়নি৷ অথচ বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে কৃষক আত্মহত্যার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে৷ বর্তমান রাষ্ট্র ব্যবস্থাই মানুষের মধ্যে বিষন্নতা সৃষ্টির মূলে রয়েছে বলে তিনি জোর গলায় দাবি করেছেন৷
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস৷ ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত হয়েছিল৷ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে গোট পৃথিবীতে ১৯৫০ সাল থেকে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে আসছে৷ বিস্ব স্বাস্থ্য দিবসের এ বছরের থিম হল ঃ- অবসাদ চলুন কথা বলি৷ আজ বিকেলে আগরতলা টাউন হলে পরিবার কল্যা্যণ ও রোগ প্রতিরোধক দপ্তর এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে৷ প্রদীপ জ্বেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করে স্বাস্থ্য ও পরিাবর কল্যাণ মন্ত্রী বাদল চৌধুরী বিষন্নতা হ্রাসে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও সমাজ ব্যবস্থাপনাকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, এ বিষয়ে যদি রাষ্ট্রগুলি পরস্পরকে সাহায্য করে তবে বিষন্নতা ৭০-৭৫ ভাগ হ্রাস করা যাবে৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, পৃথিবীর শক্তিধর দেশগুলি ছোট-ছোট দেশগুলির উপর অর্থনৈতিকসহ নানাভাবে চাপ সৃষ্টি করে৷ ফলে দেখা দেয় বেকারত্ব, অভাব-অনটন ও বিষন্নতা৷ অথচ যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পানীয় জল ইত্যাদির নিশ্চয়তা থাকে তবেই বিষন্নতা হ্রাস পায়৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমাদের দেশে কৃষকদের আত্মহত্যার ঘটনা দিন দিন বাড়ছে৷ বেকারত্ব বাড়ছে৷ কেন্দ্রীয় সরকার বছরে ২ কোটি বেকারের চাকুরি দেবার কথা বললেও কার্যকর করছেনা৷ তিনি বলেন, আমাদের দেশের বিষন্নতা ও অবসাদ দূরীকরণে রাষ্ট্রকে সদর্থক ভূমিকা নিতে হবে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি, চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের এ কাজে এগিয়ে আসতে হবে৷ অনুষ্ঠানে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডাঃ এন ডার্লং বলেন, পৃথিবীতে বেশীর ভাগ রোগ সৃষ্টি হয় বিষন্নতা থেকে৷ আজ সারা বিশ্বে ৩২ মিলিয়ন মানুষ বিষন্নতায় ভোগেন৷ এর হাত থেকে বাঁচার মূল উপয়া হল আপনজনের সাথে মন খোলে কথা বলা৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ জে কে দেববর্মন বলেন, অবসাদ এড়াতে আমাদের সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে৷ এছাড়া, বক্তব্য রাখেন আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতা বর্ধন, ত্রিপুরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিন্ময় বিশ্বাস এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডাঃ শৈলেশ কুমার যাদব৷ স্বাগত ভাষণ দেন স্বাস্থ্য দপ্তরের স্টেট প্রোগ্রাম অফিসার ডাঃ জে এম ঘোষ৷ অনুষ্ঠানে ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top