News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস থেকে বহিসৃকত প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ
Image

কংগ্রেস থেকে বহিসৃকত প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মণকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে৷ সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফে এই বহিষ্কারের সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন এআইসিসির প্রবীণতম কার্যকরী কমিটির সদস্য মোতিলাল ভোরা৷ শুক্রবারের এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এই খবর জানিয়ে বলেন, সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির শৃঙ্খলা রক্ষাকারী শাখা শ্রীবর্মণের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ খতিয়ে দেখেছে৷ তারপরেই তার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হওয়ায় তা সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রীর অনুমোদনের জন্য পাঠায়৷ তিনি গত ৩০ মার্চ এই বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন দিয়ে দেন৷ পরে এআইসিসি-র কোষাধ্যক্ষ মোতিলাল ভোরা আজ প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে এই লিখিত বার্তা পাঠিয়েছেন৷ উল্লেখ্য করা যেতে পারে ১৯৯২ সাল থেকে তিনি একবছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন৷ তাছাড়া তিনি বহুবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাও ছিলেন৷  সম্প্রতি তার পূত্র সুদীপ রায় বর্মণ সহ ছয় কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেন৷ কিন্তু তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেননি৷ তবে পরবর্তী সময় তিনি আগরতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় সামিল হন এবং এর পরেই তার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top